1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

জুন মাসের বেতন কোনদিন যা জানাল মাউশি

  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৫১৩ Time View
জুন মাসের বেতন কোনদিন যা জানাল মাউশি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৪ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জুন মাসের বেতন আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রদান করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। যথাসময়ে অর্থাৎ জুলাই মাসের শুরুতেই তাদের বেতন প্রদান সম্ভব হবে। যদি বড় ধরনের কোন সমস্যার সৃষ্টি না হয়।

উল্লেখ্য, সরকারি কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বেতন-ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন এখনো রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে প্রদান করা হতো। ফলে টাকা তুলতে গিয়ে শিক্ষকরা নানাভাবে দুর্ভোগে পড়েন। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য বিগত জানুয়ারী মাস হতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে প্রেরণ করা হচ্ছে যদিও সে সমস্যা এখনও পুরোপুরি সমাধান হয়নি।

এই সমস্যার প্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্ত বেতন-ভাতা ইএফটি পদ্ধতিতে পরিশোধে ব্যবস্থা নেওয়া হবে। সেই লক্ষ্যে মাউশি এবং শিক্ষা মন্ত্রণালয় একযোগে কাজ করে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme