1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

আগামী জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন কি পরিমাণ বাড়বে?

  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২০০৬ Time View
আগামী জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন কি পরিমাণ বাড়বে?

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও সুখবর দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এমপিওভু্ক্ত শিক্ষক-কর্মচারী, যৌথ বাহিনীর নির্দেশনাবলির আওতায় বেতন-ভাতা ও পেনশনভোগী এবং জুডিশিয়াল সার্ভিসকে বিশেষ সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করে আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এসব প্রজ্ঞাপন জারি করে। আগামী ১ জুলাই থেকে যা কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতনস্কেলের তুলনীয় গ্রেড-১ থেকে গ্রেড-৯ পর্যন্ত গ্রেডভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগামী ১ জুলাই থেকে মূল বেতনের ১০ শতাংশ এবং গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত গ্রেডভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১৫ শতাংশ বেতন বাড়বে। তবে বিশেষ সুবিধা সর্বনিম্ন ১৫০০ টাকা হবে।

এটা তো গেল দেশের সকল সরকারী কর্মকর্তা কর্মচারীদের যে বিশেষ আর্থিক সুবিধা দিয়েছে সেই ধারাবাহিকতায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরও আর্থিক সুবিধা বৃদ্ধির খবর। এর পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য যে বিশেষভাবে বিভিন্ন ভাতা বৃদ্ধির কথা রয়েছে সেই অনুযায়ীতো এ বাজেট হতে তা পাওয়ার কথা অর্থ্যাৎ জুলাই মাস হতে তো বিভিন্ন ভাতা বিশেষ করে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি ও বিনোদন ভাতা বৃদ্ধি করার কথা। কিন্তু তা কি এ জুলাই মাস হতে প্রাপ্তির খাতায় যোগ হবে কিনা এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে বিভিন্ন ভাতা বৃদ্ধি প্রাপ্ত হবে তা নিশ্চিত। কি পরিমাণ হবে তা নিয়ে রয়েছে বিভিন্ন বিতর্ক। রয়েছে আমলাদের কারসাজি। এখন সেই বাধা কিভাবে উৎরানো যায় সেটাই মিলিয়ন ডলারের প্রশ্ন।

পূর্বের ধারণা মতে বা আমলাদের কারসাজি মতে বাড়িভাড়া ১০০০টাকা বৃদ্ধি পাবে এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা বৃদ্ধি পাবে। শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদান করবে সম্ভবত প্রতি তিন বছর পর পর ১০% করে। এখন যদি এখানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কুটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের সাংগাঠনিক দক্ষতার মাধ্যম যদি বাড়িভাড়া শতকরা হারে চালু করতে পারে তা হবে যুগান্তকারী পাওয়া। তবে সেই পাওয়ার ক্ষেত্রে যে প্রধান বাধা আমলাতন্ত্র, এবং সেই আমলাতন্ত্রের বাঁধা টপকিয়ে অর্জনের খাতা পূর্ণ করা অনেক জটিল বিষয় হয়ে দাঁড়াবে তা নিশ্চিত।

সেই বাঁধা টপকাতে হলে প্রয়োজন আমাদের সঠিক সাংগাঠনিক নেতৃত্ব এই পঁচা ঘুনে ধরা, দলীয় লেজুরবৃত্তিমুলক নেতৃত্ব দিয়ে সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme