1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

MPO শিক্ষকরা আদালতে যাওয়ার কথা ভাবছেন

  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৬৩৮ Time View
MPO শিক্ষকরা আদালতে যাওয়ার কথা ভাবছেন

বদলি চালুর আগে গণবিজ্ঞপ্তি হলে রিটে যাবেন শিক্ষকরা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক বদলি কার্যক্রম শুরুর আগে যদি নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তাহলে আদালতে রিট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বদলিপ্রত্যাশী শিক্ষকরা। তাদের দাবি, বদলি কার্যক্রম শুরুর আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নীতিমালার লঙ্ঘন।

বদলিপ্রত্যাশী শিক্ষক মো. রাশেদ মোশাররফ জানান, “বদলি নীতিমালায় বলা হয়েছে, শূন্য পদের বিপরীতে বদলি কার্যক্রম শুরু হওয়ার পরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে। অথচ এখন উল্টোটি করা হচ্ছে। এটি হলে আমাদের বাধ্য হয়ে আদালতে যেতে হবে।”

তিনি আরও বলেন, “বদলি না হওয়ায় হাজার হাজার শিক্ষক নিজ বাড়ি থেকে বহু দূরের প্রতিষ্ঠানে চাকরি করছেন। মাত্র সাড়ে ১২ হাজার টাকার বেতনে শত শত কিলোমিটার দূরে থেকে শিক্ষকতা করা কতটা কষ্টকর—তা শুধু শিক্ষকরাই জানেন। আমরা রিট করতে চাই না, কিন্তু গণবিজ্ঞপ্তি আগে প্রকাশিত হলে উপায় থাকবে না।”

১৬ জুন প্রকাশ হতে পারে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি ঈদুল আজহার ছুটি শেষে ১৬ জুন প্রকাশিত হতে পারে। আবেদন গ্রহণ শুরু হতে পারে ২২ জুন থেকে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত। টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে ঈদের ছুটির পরপরই এটি প্রকাশ করা হবে।”

আবেদন করতে পারবেন না ৩৫ ঊর্ধ্বরা

যদিও ১৮তম শিক্ষক নিবন্ধনে অনেকেই উত্তীর্ণ হয়েছেন, তবে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না ৩৫ বছরের ঊর্ধ্ব বয়সীরা। নিবন্ধন সনদের মেয়াদ তিন বছরের বেশি হলে তারাও আবেদনযোগ্য নন।

এ বিষয়ে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, “শিক্ষক নিয়োগের নীতিমালায় ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে পরিষ্কার নির্দেশনা রয়েছে। আমাদের পক্ষে এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme