1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম ২০২৭ সাল হতে

  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪১২ Time View
মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম ২০২৭ সাল হতে

২০২৭ সাল থেকে মাধ্যমিকে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম

২০২৭ সাল থেকে দেশের মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার। প্রথমে ষষ্ঠ শ্রেণিতে এই শিক্ষাক্রম কার্যকর করা হবে এবং পরবর্তী বছরগুলোতে ধাপে ধাপে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তা বিস্তৃত হবে।

বুধবার (৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে সি আর আবরার বলেন, “নতুন শিক্ষাক্রমে প্রযুক্তি, অন্তর্ভুক্তি, দায়বদ্ধতা, সহানুভূতি ও ন্যায়ের বিষয়গুলো গুরুত্ব পাবে। এটি বাস্তবায়নে মুক্তচিন্তার সুযোগ তৈরি করতে হবে এবং এর জন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ও জাতীয় ঐকমত্য প্রয়োজন।”

তিনি আরও জানান, ২০১২ সালের শিক্ষাক্রম বিশেষ পরিস্থিতির কারণে পুনর্বহাল করা হয়েছিল এবং তা আগামী বছরও বহাল থাকবে। তবে তিনি আশা করেন, তার দায়িত্বকালে মাধ্যমিক শিক্ষার একটি শক্ত ভিত গড়ে তুলতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের বলেন, একযোগে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাক্রম পরিবর্তনের চেয়ে ধাপে ধাপে পরিবর্তন করাই বেশি যৌক্তিক। সে অনুযায়ী ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হবে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, পরিমার্জিত শিক্ষাক্রমের জন্য প্রাথমিক পর্যায়ে কিছু কাজ শুরু করা হয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষাক্রম নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন শিক্ষা উপদেষ্টা।

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, আগামী ১ জুলাই থেকে কলেজ পর্যায়ের শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম শুরু হবে। একই প্রক্রিয়া বিদ্যালয় পর্যায়ে কয়েক মাসের মধ্যে চালু করা হবে।

এ ছাড়া, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার জন্য সরকার ২ হাজার কোটি টাকার বন্ড ও ২০০ কোটি টাকা নগদ বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme