1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এপ্রিলের বেতন কোনদিন যা জানাল মাউশি

  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫৭৫ Time View
এপ্রিলের বেতন কোনদিন যা জানাল মাউশি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন এখনো অনিশ্চিত, আইবাস++-এর কাজ অসমাপ্ত

এপ্রিল মাসের বেতন এখনো হাতে পাননি বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কারণ, অর্থ মন্ত্রণালয়ের আইবাস++ শাখা এখনো তাদের বেতন প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন করতে পারেনি। ফলে এপ্রিল মাসের বেতন ও ভাতা এখনো ব্যাংকে পাঠানো সম্ভব হয়নি।

শনিবার (২৪ মে) বিকেলে এসব তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান। তিনি জানান, “আইবাস++ এখনো এপ্রিল মাসের বেতন, বকেয়া ও উৎসব ভাতা প্রদানের কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। ফলে শনিবার অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে, আগামীকাল রোববার অথবা সোমবার এই অর্থ পাঠানো হবে। এর মাধ্যমে শিক্ষক-কর্মচারীরা তাদের এপ্রিল মাসের বেতন, বকেয়া ও উৎসব ভাতা হাতে পাবেন।”

ইএফটি চালু হলেও দুর্ভোগ পুরোপুরি কাটেনি

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থায় সরাসরি তাদের বেতন-ভাতা গ্রহণ করে আসছেন। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এতদিন এই সুবিধার বাইরে ছিলেন। তারা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে টাকা উত্তোলন করতেন, যা ছিল সময়সাপেক্ষ এবং ভোগান্তিপূর্ণ।

এই প্রেক্ষাপটে, গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটি পদ্ধতিতে প্রদানের ঘোষণা দেয়। এরপর প্রথম ধাপে অক্টোবর মাসে ২০৯ জন শিক্ষক-কর্মচারীর এমপিও ইএফটির মাধ্যমে ছাড় করা হয়।

পরবর্তী সময়ে, চলতি বছরের ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী এই ডিজিটাল পদ্ধতির আওতায় বেতন পান। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ জন শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন পেয়েছেন ইএফটির মাধ্যমে।

তবে এখনও অনেকেই এপ্রিল মাসের বেতন-ভাতা পাননি। যদিও এপ্রিল মাসের বেতনের সরকারি আদেশ (জিও) ইতোমধ্যেই জারি হয়েছে, তবে অর্থ ছাড়ের প্রক্রিয়া শেষ না হওয়ায় তা ব্যাংকে পৌঁছায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহেই বেতন-ভাতা শিক্ষকদের হাতে পৌঁছে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme