1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

উৎসব ভাতার প্রজ্ঞাপন নিয়ে অনিশ্চয়তা যা জানাল মাউশি

  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৮৫১ Time View
উৎসব ভাতার প্রজ্ঞাপন নিয়ে অনিশ্চয়তা যা জানাল মাউশি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা বাড়লেও অনিশ্চয়তায় কর্মচারীরা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশে উন্নীত করতে সম্মত হয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে এই সম্মতিপত্রে ‘কর্মচারী’ শব্দটি উল্লেখ না থাকায় অনিশ্চয়তায় পড়েছেন প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা। বিষয়টি সমাধানে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে একাধিক বৈঠক হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে আসন্ন ঈদুল আযহার আগেই প্রজ্ঞাপন জারি হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাজেট-১) মোহাম্মদ ফারুক-উজ-জামান জানান, কর্মচারীদের ভাতা বৃদ্ধির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলমান রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষক-কর্মচারী উভয়ের উৎসব ভাতা ২৫ শতাংশ করে বাড়ানোর প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পাঠিয়েছে। যদিও অর্থ মন্ত্রণালয় শুরুতে কেবল শিক্ষকদের ভাতা বৃদ্ধিতে সম্মতি দেয়। পরে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানায় মাউশি।

এক কর্মকর্তা জানান, কর্মচারীরা আগে থেকেই ৫০ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন বলে তাদের বিষয়টি প্রাথমিকভাবে গুরুত্ব পায়নি। তবে বিষয়টি আলোচনায় আসায় এখন নতুন করে দেখা হচ্ছে।

২০২৪-২৫ অর্থবছরে ভাতা বৃদ্ধির জন্য মাউশি ২২৯ কোটি টাকা পুনঃউপযোজনের প্রস্তাব পাঠায়, যা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পৌঁছে। অর্থ মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দে সম্মতি দিলেও, প্রজ্ঞাপনে কেবল ‘শিক্ষক’ শব্দটি থাকায় কর্মচারীদের অন্তর্ভুক্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয়।

এখনো পর্যন্ত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায়, ঈদের আগেই সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি হবে কি না, তা অনিশ্চিত রয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme