1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত চুড়ান্ত তবে, হতাশার বিষয়ও রয়েছে….

  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৯৭১ Time View
উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত চুড়ান্ত তবে, হতাশার বিষয়ও রয়েছে....

শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব চুড়ান্ত পর্যায়ে, চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শিগগিরই

শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে জমা পড়েছে। এবং এটি এখন মোটামুটি চুড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট-১) মোহাম্মদ ফারুক-উজ-জামান। তিনি বলেন, “শিক্ষকদের উৎসব ভাতা কতটুকু বাড়ানো হবে, তা এখন চুড়ান্ত। এ বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করে আমরা একটি সিদ্ধান্তে এসেছি।

তিনি আরও জানান, বিষয়টি পর্যালোচনার জন্য অর্থ মন্ত্রণালয়ে একটি আলাদা উইং কাজ করেছে। কার বেতন বা ভাতা কতটুকু বাড়বে এবং এতে অতিরিক্ত কত অর্থ প্রয়োজন হবে—এসব বিষয় তারা বিবেচনায় করেছে। সবদিক বিচার করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রস্তাব অনুযায়ী, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের ২৫ শতাংশ হারে যে উৎসব ভাতা দেওয়া হয়, তা বাড়িয়ে ৫০ শতাংশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন হয়ে গেছে এবং এসপ্তাহেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, উৎসব ভাতার হার শিক্ষকদের দ্বিগুণ করার প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। তবে কর্মচারীদের উৎসব ভাতা অপরিবর্তিত থাকবে।

এর আগে, গত ৫ মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া ভাতা ইত্যাদি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাজেটের সীমাবদ্ধতার মধ্যেও যতটা সম্ভব এসব দাবি পূরণের চেষ্টা করা হবে।”

তিনি আরও বলেন, “১৫-২০ বছরের অবহেলা এক বা দুই বছরের বাজেট দিয়ে পুরোপুরি পূরণ করা সম্ভব নয়। তবে পরিবর্তনের একটি সূচনা দরকার, আর সেই শুরুটা আমরা করে দিচ্ছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme