1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

উৎসব ভাতায় অর্থ মন্ত্রণালয়ের সম্মতি প্রজ্ঞাপন যেকোন সময়

  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৫৪১ Time View
উৎসব ভাতায় অর্থ মন্ত্রণালয়ের সম্মতি প্রজ্ঞাপন যেকোন সময়

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে আসন্ন ঈদুল আজহায় শিক্ষকরা বর্ধিত হারে উৎসব ভাতা পাবেন।

গত ১৪ মে ২০২৫, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়। এতে ভাতা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২১ এপ্রিল ২০২৫ তারিখের (নং ৩৭.০০.০০০০.০৬৪.২০.০০৩.২৫-৪০৭) আধা-সরকারি পত্রের আলোকে, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেট থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ভাতা বাবদ ২৯৩ কোটি টাকা পুনঃউপযোজনের অনুমোদন দেওয়া হলো।

শর্তসমূহের মধ্যে রয়েছে:

  • অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি সব আর্থিক বিধি-বিধান ও নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে;
  • এ অর্থ ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে;
  • যে কোডসমূহ থেকে অর্থ পুনঃউপযোজন করা হয়েছে, সেগুলোর জন্য ভবিষ্যতে অতিরিক্ত বরাদ্দ চাওয়া যাবে না;
  • প্রশাসনিক বিভাগ কর্তৃক জারিকৃত সরকারি আদেশের দুটি কপি অর্থ বিভাগে পাঠাতে হবে পৃষ্ঠাংকনের জন্য

এ অনুমোদনের ফলে আসন্ন ঈদে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বলে আশা করা হচ্ছে। তবে উৎসব ভাতার পাশাপাশি নিয়মিত বেতন-বোনাস প্রদান নিশ্চিত করা এখন সময়ের দাবি, যাতে শিক্ষক সমাজ বারবার অনিশ্চয়তার মুখোমুখি না হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme