1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

উৎসব ভাতার প্রজ্ঞাপনের বিষয়ে সর্বশেষ যা জানা গেল?

  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৯৭৮ Time View
উৎসব ভাতার প্রজ্ঞাপনের বিষয়ে সর্বশেষ যা জানা গেল?

স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে ও ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব ইতোমধ্যেই অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এখনো এমন কোনো প্রস্তাব পাঠানো হয়নি। কারণ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য অধিদপ্তর আলাদা তাদের হিসাব ঐ অধিদপ্তর হতেই যাবে।

এই প্রসঙ্গে জানতে চাইলে রোববার (১১ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (রাজস্ব ও উন্নয়ন বাজেট) সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ‘আমাদের পক্ষ থেকে উৎসব ভাতা বৃদ্ধির কোনো প্রস্তাব পাঠানো হয়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রস্তাব পাঠিয়েছে কি না, সে বিষয়েও আমাদের কাছে কোনো অফিসিয়াল তথ্য বা বিজ্ঞপ্তি নেই। যদি এ সংক্রান্ত কোনো নির্দেশনা বা নোটিশ আসে, তাহলে আমরা প্রস্তাব পাঠানোর বিষয়টি বিবেচনা করব।’

আশা করা হচ্ছে, এ সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। বিদায়ী শিক্ষা উপদেষ্টার দেওয়া কথা অনুযায়ী আসন্ন ঈদুল আজহার আগেই এই প্রস্তাব কার্যকর হবে।

এর আগে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ স্কুল-কলেজের শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে ৫০ শতাংশ ও কর্মচারীদের ২৫ শতাংশ বাড়িয়ে ৭৫ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে এবং বর্তমানে সেটি পর্যালোচনার পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে, এ সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। বিদায়ী শিক্ষা উপদেষ্টার দেওয়া কথা অনুযায়ী আসন্ন ঈদুল আজহার আগেই এই প্রস্তাব কার্যকর হবে।

এ প্রসঙ্গে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ৫ মার্চ এক আলোচনায় বলেন, ‘আমি পূর্বেই আশ্বাস দিয়েছিলাম, সাধ্যমতো এ বছর এবং আগামী বছরের বাজেটে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন ভাতা বৃদ্ধির চেষ্টা করা হবে। এর মধ্যে রয়েছে উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৫ থেকে ২০ বছরের বৈষম্য এক বা দুই বছরের বাজেটে দূর করা সম্ভব নয়। তবে একটা ইতিবাচক শুরু হওয়া দরকার, সেই শুরুর দিকেই আমরা এগিয়ে যাচ্ছি।’

তবে বিদায়ী শিক্ষা উপদেষ্টার এই ঘোষণার ভিত্তিতে স্কুল-কলেজ শিক্ষকদের জন্য উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হলেও, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে এখনো কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে সংশ্লিষ্ট মহলে এ বিষয়ে অসন্তোষ দেখা দিয়েছে এবং ভাতার ক্ষেত্রে সমতা আনার দাবি জোরালো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme