1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

কারিগরি ও মাদ্রাসার বদলি ব্যাপারে যা জানালো সচিব।

  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৬০৩ Time View
কারিগরি ও মাদ্রাসার বদলি ব্যাপারে যা জানালো সচিব।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে পরিকল্পনা ও প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। বৃহস্পতিবার (৮ মে) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির বিষয়টি নিয়ে আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। তবে স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষকদের সঙ্গে একযোগে তাদের বদলি কার্যকর করা সম্ভব না-ও হতে পারে। কারণ, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ে কাঠামো ও বাস্তবতা কিছুটা ভিন্ন। তারপরও দ্রুত সময়ের মধ্যেই তাদের বদলির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।”

বদলির সুযোগ কাদের জন্য প্রযোজ্য হবে—এ প্রশ্নের জবাবে সচিব জানান, “শুধু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাই বদলির সুযোগ পাবেন। এনটিআরসিএর বাইরে যারা ব্যক্তিগতভাবে পরীক্ষা দিয়ে নিজ পছন্দের প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন, তাদের জন্য এই সুযোগ প্রযোজ্য হবে না।”

তিনি আরও ব্যাখ্যা করেন, “অনেক শিক্ষকই নিজের জেলা বা কাছাকাছি এলাকায় চাকরি করেছেন, যেখানে তাদের জন্য বদলির প্রয়োজনীয়তা খুব একটা নেই। এই বিষয়টি বিবেচনায় নিয়েই বদলির সুযোগ সীমিত করা হচ্ছে।”

দুই অধিদপ্তরের মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা করবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আর কারিগরি শিক্ষকদের বদলি কার্যক্রমের দায়িত্ব থাকবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওপর। উভয় দপ্তর ইতোমধ্যে বদলির নীতিমালা ও বাস্তবায়ন কাঠামো নিয়ে কাজ শুরু করেছে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সময়োপযোগী পরিকল্পনার মাধ্যমে খুব শিগগিরই এই দুটি স্তরের শিক্ষকরাও বদলির আওতায় আসবেন, যা তাদের কর্মস্থলে স্থিতিশীলতা এবং ব্যক্তিগত জীবনেও স্বস্তি আনবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme