1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

নির্বাচন দেরি হলে বড় বির্পযয়ের আশঙ্কা- মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪১৩ Time View
নির্বাচন দেরি হলে বড় বির্পযয়ের আশঙ্কা

ডিসেম্বরে নির্বাচন না হলে রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হতে পারে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা আরও সংকটপূর্ণ হয়ে উঠতে পারে। তিনি মনে করেন, নির্বাচন দীর্ঘায়িত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে।

আজ বুধবার (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি—আমাদের কাট-অফ টাইম ডিসেম্বর। প্রধান উপদেষ্টা বলেননি যে ডিসেম্বরে নির্বাচন হবে না, তবে তিনি জানিয়েছেন, নির্বাচন ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬–এর মধ্যে অনুষ্ঠিত হতে পারে।

তিনি আরও বলেন, নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি না দেওয়ায় বিএনপি আলোচনায় সন্তুষ্ট নয়। দলীয় অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি জানান, “আমরা দল এবং মিত্রদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করব।”
নির্বাচনের সময় জুন পর্যন্ত গড়ানোর ইঙ্গিতে ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “তিনি (প্রধান উপদেষ্টা) সরাসরি বলেননি যে ডিসেম্বরেই হবে না। কিন্তু জুন পর্যন্ত সময় নেওয়া আমাদের জন্য উদ্বেগজনক। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই।

প্রসঙ্গত, এর আগের বৈঠকে বিএনপি ‘আশ্বস্ত’ থাকলেও এবার দলের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, তারা আলোচনায় ‘সন্তুষ্ট নন’।

Please Share This Post in Your Social Media

One response to “নির্বাচন দেরি হলে বড় বির্পযয়ের আশঙ্কা- মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme