1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

MPO শিক্ষক কর্মচারীদের আনুপাতিক হারে বাড়িভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতে লিগ্যাল নোটিশ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৪১ Time View
MPO শিক্ষক কর্মচারীদের আনুপাতিক হারে বাড়িভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতে লিগ্যাল নোটিশ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী বেতনের আনুপাতিক হারে বাড়ি ভাড়া ভাতা বাড়াতে ও অন্যান্য চাকরির সুবিধাদি নিশ্চিত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী এক নোটিশ পাঠান। শিক্ষা সচিব, আইন সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত। ২০০৬ খ্রিষ্টাব্দ থেকে তারা সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন পেলেও বাড়িভাড়া ভাতা ও অন্যান্য সুবিধা থেকে তারা বঞ্চিত। অথচ সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী বাড়িভাড়া ভাতা পাচ্ছেন।

নোটিশে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর অর্থমন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া ভাতা নির্ধারণ করে, যা বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং শিক্ষক সমাজের প্রতি অবমাননাকর।

এ বিষয়ে অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন এ অবস্থায়, আমি মনে করি এই বৈষম্যমূলক আচরণ বাংলাদেশ সংবিধানের ২৭, ২৯ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থি। এছাড়া অন্যান্য সরকারি চাকরিজীবীরা বেতন ভাতার হারে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধাদি পাচ্ছে, কিন্তু এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের এ অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত করা হচ্ছে যা বৈষম্যমূলক। দীর্ঘদিন ধরে শিক্ষক কর্মচারীরা আন্দোলন সংগ্রাম করলো, কিন্তু তাদের প্রতি কোনো ন্যায় বিচার করা হচ্ছে না, এটা তাদের প্রতি অবিচার এবং আমলাতান্ত্রিক ষড়যন্ত্র বলে আমি মনে করি।

বেতনের আনুপাতিক হারে কর্মচারীদের ন্যায় এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া পাবে, এটা তাদের চাকরির আইনে অধিকার এবং মৌলিক অধিকার, যখন সারা বাংলাদেশ জাতীয় নির্বাচনমুখি, সে সময় শিক্ষক কর্মচারীদের রাস্তায় আন্দোলন করতে বাধ্য করা অস্বস্তিকর পরিবেশ তৈরি করবে। এ অবস্থায় সব কর্তৃপক্ষের প্রতি আমার জোর অনুরোধ থাকবে আগামী ৩ দিনের মধ্যে সারা বাংলাদেশে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পে-স্কেল অনুযায়ী প্রাপ্য বেতনের হারে, যা অন্যান্য সব সরকারি কর্মচারীদের দেওয়া হয় সে অনুযায়ী এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বাড়ি ভাড়া নির্ধারণ করার অনুরোধ করছি। অন্যাথায় উচ্চ আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। (সংগৃহিত)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme