1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

স্কুল কলেজের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯৯ Time View
স্কুল কলেজের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির জন্য এতদিন নিয়ম ছিল, প্রতি জোড় মাসে আবেদন করতে হবে। অর্থাৎ ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর ও ডিসেম্বর মাসে শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন জমা দেওয়া যেত। কিন্তু এবার সেই প্রচলিত নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে শিক্ষক-কর্মচারীরা জোড় মাসের পরিবর্তে বিজোড় মাসগুলোতে এমপিওভুক্তির আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মাউশির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, এরই মধ্যে গত ১১ সেপ্টেম্বর এমপিও কমিটির সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভার আলোচনার প্রেক্ষিতে মাউশি এ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে মাউশির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আগে শিক্ষক-কর্মচারীরা শুধুমাত্র জোড় মাসে এমপিওর আবেদন করতে পারতেন। কিন্তু এখন থেকে নিয়ম বদলানো হয়েছে। বিজোড় মাসগুলোতে এমপিও আবেদন করা যাবে। চলতি সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত এমপিওভুক্তির আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে। এ বিষয়ে আজ বৃহস্পতিবারই অফিসিয়াল নির্দেশনা জারি করা হচ্ছে।”

উল্লেখ্য, এতদিন বেসরকারি স্কুল ও কলেজে নতুন যোগদানকারী শিক্ষক-কর্মচারীদের প্রতি জোড় মাসে এমপিওভুক্তির জন্য আবেদন করতে হত। প্রতি মাসের ১ তারিখ থেকে ৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে আবেদন জমা দিতে হতো। পরবর্তীতে উপজেলা ও জেলা শিক্ষা অফিসের মাধ্যমে আবেদনপত্রগুলো মাউশির আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হতো। আঞ্চলিক কার্যালয় থেকে আবেদন যাচাই-বাছাই করে মাউশির ইএমআইএস (EMIS) সেলে পাঠানো হতো। এরপর কমিটির সভায় আলোচনার মাধ্যমে এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হতো।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিজোড় মাসগুলোতেও এমপিও আবেদন করা যাবে। ফলে শিক্ষকদের জন্য আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করেছেন মাউশির কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme