1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাসওয়ার্ড সংরক্ষণের নির্দেশনা

  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৪ Time View
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাসওয়ার্ড সংরক্ষণের নির্দেশনা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদনসহ প্রতিষ্ঠানের নানাবিধ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন পাসওয়ার্ড সংরক্ষণে নতুনভাবে সতর্কতা ও নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী আঞ্চলিক কার্যালয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আঞ্চলিক কার্যালয়ের পরিচালক প্রফেসর মো. আসাদুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে— শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতন-ভাতার আবেদন সাবমিট করা, নতুন এমপিওভুক্তির আবেদন, পদোন্নতির আবেদন, উচ্চতর স্কেল সংক্রান্ত আবেদন, ইনডেক্স ডিলিট বা রিলিজ সংক্রান্ত আবেদন, প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদকরণ, শিক্ষার্থীদের বৃত্তি ও উপবৃত্তি সম্পর্কিত কার্যক্রমসহ প্রতিষ্ঠানের নানান অনলাইন কার্যক্রম পরিচালনায় একাধিক ইউজার আইডি এবং সংশ্লিষ্ট পাসওয়ার্ড ব্যবহার করতে হয়।

কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এই পাসওয়ার্ড সংরক্ষণে অবহেলা ও শিথিলতা প্রদর্শন করছে। বিশেষ করে এমপিও-সংক্রান্ত পাসওয়ার্ড সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে প্রতিষ্ঠান প্রধানরা বারবার আঞ্চলিক কার্যালয়ে পাসওয়ার্ডের জন্য আবেদন করছেন। আরও উদ্বেগজনক বিষয় হলো— যেসব পাসওয়ার্ড কেবলমাত্র প্রতিষ্ঠান প্রধানের কাছে নিরাপদে সংরক্ষিত থাকার কথা, তা অনেক ক্ষেত্রে অনলাইনভিত্তিক বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানকে ব্যবহার করে কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে, যা সম্পূর্ণরূপে বিধিবহির্ভূত এবং ঝুঁকিপূর্ণ।

এ অবস্থায় মাউশির আঞ্চলিক কার্যালয় কঠোর নির্দেশনা দিয়েছে যে, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওসহ অন্যান্য অনলাইনভিত্তিক কার্যক্রম অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক, অথবা আইসিটিতে দক্ষ কোনো শিক্ষক, কিংবা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের মাধ্যমে সম্পাদন করতে হবে। বাইরের কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে এই কাজ আউটসোর্স করা যাবে না।

পাশাপাশি নির্দেশনায় আরও বলা হয়েছে, ভবিষ্যতে যদি প্রতিষ্ঠান প্রধানের গাফিলতির কারণে পাসওয়ার্ড সংক্রান্ত কোনো জটিলতা বা সমস্যা সৃষ্টি হয়, তার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে। কারণ পাসওয়ার্ড সংরক্ষণ ও সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বের মধ্যে পড়ে।

শেষে মাউশি আঞ্চলিক কার্যালয় এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সকলের কাছে জোরালোভাবে সহযোগিতা কামনা করেছে। নির্দেশনাটিকে ‘অতীব জরুরি’ বলে উল্লেখ করে জানানো হয়েছে, পাসওয়ার্ড সুরক্ষা এবং সঠিকভাবে ব্যবহার না করলে শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অনলাইন কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme