1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

MPO শিক্ষকদের আগষ্টের বেতন কোনদিন জানাল ইএমআইএস সেল

  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭৬ Time View
MPO শিক্ষকদের আগষ্টের বেতন কোনদিন জানাল ইএমআইএস সেল

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত প্রায় পৌনে চার লাখ শিক্ষক ও কর্মচারীর আগস্ট মাসের বেতনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই তারা আগস্ট মাসের বেতন-ভাতা হাতে পেতে পারেন।

মঙ্গলবার (২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল এ তথ্য নিশ্চিত করেছে।

মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের অনুমোদন (জিও) দিয়েছে। এখন আমাদের দায়িত্ব ইএমআইএস থেকে আইবাস সিস্টেমে অনলাইনে তথ্য প্রেরণ করা। যদি আইবাস থেকে আগামীকালের মধ্যে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে বেতন-ভাতার তথ্য পাঠানো সম্ভব হয়, তাহলে কিছু শিক্ষক হয়তো কাল বিকেলেই বেতন পেয়ে যাবেন। তবে তথ্য পাঠাতে বিলম্ব হলে বেতন প্রাপ্তিতেও দেরি হতে পারে।”

এর আগে গত বৃহস্পতিবার মাউশির আওতাধীন এমপিওভুক্ত ৩ লাখ ৭৫ হাজার ৬৬০ জন শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর মধ্যে স্কুল পর্যায়ে রয়েছেন ২ লাখ ৮৯ হাজার ২০০ জন এবং কলেজ পর্যায়ে রয়েছেন ৮৬ হাজার ৪৬০ জন শিক্ষক-কর্মচারী।

মাউশি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে দাখিল করা বিল যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন মিললেই সেপ্টেম্বরের শুরুতেই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও সময়মতো প্রদানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের ব্যবস্থা চালু করেছে। এই উদ্যোগের ফলে বেতন-ভাতা প্রক্রিয়াকরণ এখন আরও দ্রুত, কার্যকর ও স্বচ্ছ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme