1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

বদলি নীতিমালা পরিবর্তনের বিষয়ে যা জানাল মন্ত্রণালয়

  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৯২১ Time View
বদলি নীতিমালা পরিবর্তনের বিষয়ে যা জানাল মন্ত্রণালয়

স্কুল-কলেজে কর্মরত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। আসন্ন বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমানের কক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) বদলি সংক্রান্ত বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ প্রসঙ্গে অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান জানান, শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা করার জন্যই সভা আহ্বান করা হয়েছে। সভায় সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করে নীতিমালা সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হবে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, বর্তমানে এমপিওভুক্ত সকল শিক্ষককে বদলির আওতায় আনা সম্ভব কি না, সে বিষয়ে সভায় বিস্তৃত আলোচনা হবে। পাশাপাশি বদলি কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত সফটওয়্যারের সক্ষমতা ও সার্বিক কাঠামোগত দিক বিবেচনা করে নীতিমালা সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখযোগ্য যে, দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালিত হয় এনটিআরসিএর মাধ্যমে। আগে শিক্ষকরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করে বদলির সুযোগ পেতেন। কিন্তু প্রশাসনের একাংশের বিরোধিতার কারণে সেই সুযোগ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দীর্ঘদিন ধরে শিক্ষকদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষক বদলি চালুর উদ্যোগ গ্রহণ করে।

এ প্রেক্ষাপটে বদলি সংক্রান্ত একটি নীতিমালাও ইতোমধ্যে জারি করা হয়েছে। চলতি বছর থেকেই এনটিআরসিএর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালুর কথা রয়েছে। তবে সর্বজনীন বদলি প্রক্রিয়াকে ঘিরে আদালতে রিট দায়ের হওয়ায় নির্ধারিত সময়ে বদলি কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme