1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

MPO শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির নতুন নির্দেশনা

  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭৩৯ Time View
MPO শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির নতুন নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রেরণের জন্য চলতি মাসের বিল আগামী ২৩ আগস্টের মধ্যে অনলাইনে জমা দিতে হবে। প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে এ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সম্প্রতি জারি করা এক অফিস আদেশে মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিল দাখিল না করা হলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত বেতন ইএফটি-র মাধ্যমে পাঠানো সম্ভব হবে না। এতে বেতন প্রদানে জটিলতা তৈরি হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকেই বহন করতে হবে।

নির্দেশনায় বলা হয়, ইএফটি প্রক্রিয়ায় প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইনে জমা দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। যদি ভুল বা বিভ্রান্তিকর তথ্য জমা দেওয়া হয় তবে এর দায়ভারও প্রতিষ্ঠান প্রধানকেই নিতে হবে। এজন্য প্রতিটি তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করে সাবমিট করার ওপর জোর দেওয়া হয়েছে।

অধিদপ্তর জানায়, জানুয়ারি ২০২৫ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি ইএফটি পদ্ধতিতে তাদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। আর আগস্ট মাস থেকে প্রতিটি প্রতিষ্ঠান প্রধানকে নিজ প্রতিষ্ঠানের ইএমআইএস আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এমপিও-ইএফটি মডিউলে লগ-ইন করে মাসভিত্তিক বিল জমা দিতে হবে।

এ ছাড়া প্রতিটি শিক্ষক-কর্মচারীর প্রাপ্য বেতন বিধি অনুযায়ী সঠিকভাবে নির্ধারণ করে বিল তৈরি করতে হবে। বিল সাবমিটের পর একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান এবং পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, কোনো শিক্ষক মৃত্যুবরণ করলে, পদত্যাগ করলে, সাময়িক বরখাস্ত থাকলে বা দীর্ঘ সময় অনুপস্থিত থাকলে তার প্রাপ্যতা বিবেচনা করে বিল দাখিল করতে হবে। প্রয়োজনে আংশিক বা পূর্ণ বেতন কর্তনের বিষয়টি বিল সাবমিশনের সময় সঠিকভাবে উল্লেখ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme