1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

MPO শিক্ষকদের EFT বিল অপশন চালু বিস্তারিত যা জনাল মাউশি

  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪৮৮ Time View
MPO শিক্ষকদের EFT বিল অপশন চালু বিস্তারিত যা জনাল মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানে নতুন পদ্ধতি চালু করেছে। এখন থেকে এ অর্থ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (EFT) এর মাধ্যমে সরাসরি সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের জন্য অনলাইনে নতুন একটি ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে প্রতি মাসে সংশ্লিষ্ট জনবলের বিল সাবমিট করতে হবে।

বুধবার (২০ আগস্ট) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ EFT-এর মাধ্যমে প্রদান শুরু হয়েছে এবং জুলাই-২০২৫ পর্যন্ত তাদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে সরাসরি প্রেরণ করা হয়েছে। তবে আগস্ট-২০২৫ মাস থেকে এমপিওর অর্থ EFT-তে প্রেরণের আগে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মাস ভিত্তিক এমপিওভুক্ত জনবলের বিল অনলাইনে দাখিল করতে হবে। এ জন্য প্রতিষ্ঠান প্রধান তার নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে EMIS সিস্টেমের MPO-EFT মডিউলে লগইন করে বিল সাবমিট করবেন।

নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধানকে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য বিধিমোতাবেক প্রাপ্য এমপিওর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে আলাদা আলাদা বিল সাবমিট করতে হবে। দাখিলকৃত বিলের একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি স্বাক্ষর করবেন এবং তা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যের ভিত্তিতেই এমপিওর অর্থ EFT-তে পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের এমপিও তালিকাভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ করলে, পদত্যাগ করলে বা অন্য কোনো কারণে বিধিমোতাবেক প্রাপ্যতা পরিবর্তন হলে প্রতিষ্ঠান প্রধানকে তা বিল সাবমিট করার সময় অন্তর্ভুক্ত করতে হবে। একইভাবে, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন/বন্ধ করার প্রয়োজন হলে তা-ও বিল সাবমিট অপশনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। EFT-এর মাধ্যমে এমপিও প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত তথ্যকেই চূড়ান্ত হিসেবে ধরা হবে। যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ভুল তথ্য প্রদান করা হয় এবং সে কারণে শিক্ষক-কর্মচারীর এমপিও EFT-তে প্রেরিত না হয়, তবে এর সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, প্রতি মাসে নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠান প্রধান বিল সাবমিট না করলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা EFT-এর মাধ্যমে এমপিওর অর্থ পাবেন না। তাই ২০২৫ সালের আগস্ট মাসের এমপিওর বিল ২৩ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে সাবমিট করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme