1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

সকল প্রতিষ্ঠান প্রধানদের জন্য ৭ নির্দেশনা মাউশির

  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৩৫ Time View
সকল প্রতিষ্ঠান প্রধানদের জন্য ৭ নির্দেশনা মাউশির

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম আরও গতিশীল করতে সাতটি নির্দেশনা জারি করেছে অধিদপ্তর। বুধবার (৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনাগুলো প্রদান করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম সক্রিয় করতে হবে। নিয়মিতভাবে ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনা করতে হবে। প্রতিষ্ঠানের প্রধানগণ ইউনিট গঠন, প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমের ত্রৈমাসিক প্রতিবেদন পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে মাউশির সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে পাঠাবেন এবং আঞ্চলিক অফিস ১০ তারিখের মধ্যে পূর্ববর্তী ত্রৈমাসিক প্রতিবেদন ই-মেইল (rovscout25@gmail.com) এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাবে।

স্কাউট/রোভার/গার্ল ইন স্কাউট বা রোভার তহবিল থেকে আদায়কৃত ফি আলাদা করে প্রতিষ্ঠান প্রধান ও স্কাউট লিডার/রোভার লিডারের যৌথ স্বাক্ষরে উত্তোলন করতে হবে এবং তা শুধুমাত্র স্কাউটিং কার্যক্রমেই ব্যয় করতে হবে। শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত ফি সরকারি পরিপত্র অনুসারে সংশ্লিষ্ট উপজেলা স্কাউটস, জেলা স্কাউটস ও জেলা রোভার স্কাউটস-এ নিয়মিতভাবে পরিশোধ করতে হবে।

রোভার লিডার/স্কাউট লিডার একটি বছরের জন্য কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন করবেন এবং সংশ্লিষ্ট গ্রুপ কমিটির অনুমোদন নিয়ে কার্যক্রম পরিচালনা করবেন। এসব কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করবেন প্রতিষ্ঠান প্রধান।

যেসব প্রতিষ্ঠানে স্কাউট/রোভার লিডার নেই, সেসব ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে সংশ্লিষ্ট জেলা বা আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষাঙ্গনে পরিচ্ছন্নতা বজায় রাখতে স্বেচ্ছাসেবক হিসেবে স্কাউট ও রোভারদের সম্পৃক্ত করতে হবে। এছাড়া, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্কাউটিং এবং রোভার স্কাউটিং কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে জানুয়ারি মাসের ৩১ তারিখের মধ্যে মাউশির আঞ্চলিক অফিসে জমা দিতে হবে এবং আঞ্চলিক অফিস তা ফেব্রুয়ারির মধ্যে rovscout25@gmail.com ঠিকানায় মাউশিতে পাঠাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme