পুলিশের ঝুঁকিভাতা বাড়িয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। এতে পদ ও চাকরির মেয়াদ অনুযায়ী সর্বনিম্ন ৩০০ টাকা এবং সর্বোচ্চ এক হাজার ৮০ টাকা পর্যন্ত ঝুঁকিভাতা বেড়েছে।গত সোমবার (৪ আগস্ট) এই গেজেট প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশে গেজেটে সই করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার।
গেজেটে বলা হয়, ২০১৫ সালের ৩০ জুন পুলিশ বিভাগের সংশ্লিষ্ট কর্মচারী সর্বশেষ যে পরিমাণ (টাকার অংকে) ঝুঁকি ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) আহরণ করতেন, সেই পরিমাণের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা (পদভিত্তিক) অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের ২৮ জুলাইয়ের প্রজ্ঞাপন এবং ২০১৫ সালের ১৮ অক্টোবরের (০৭.০০.০০০০.১৭৩.৪৪.০৫৮.১৫.৮১)-নং স্মারক অনুযায়ী ভাতা হিসেবে পেতে থাকবেন। নতুন বেতনস্কেলের সঙ্গে ২০১৫ সালের ১ জুলাই বা পরবর্তী সময়ে বেতনের শতাংশ হিসাবে এই ভাতার হার বা পরিমাণ নির্ধারণ হবে।
ঝুঁকিভাতা বাড়ানোর সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।এতদিন পুলিশের কনস্টেবল, নায়েক, এএসআই (সশস্ত্র/নিরস্ত্র) এবং এসআই, সার্জেন্ট, টিএসআই ২০১৫ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ঝুঁকিভাতা পাচ্ছিলেন। সে হিসাবে ১০ বছর পর পুলিশের ঝুঁকিভাতা বাড়ানো হলো।
কনস্টেবল পদে চাকরির মেয়াদ অনুযায়ী ঝুঁকিভাতা ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ৫ বছর মেয়াদে ৩০০ টাকা, ৫-১০ বছরে ৩৬০ টাকা, ১০-১৫ বছরে ৪৪০ টাকা, ১৫-২০ বছরে ৫০০ টাকা এবং ২০ বছরের বেশি চাকরির ক্ষেত্রে ৬০০ টাকা বাড়ানো হয়েছে।
কনস্টেবলদের জন্য নতুন ঝুঁকিভাতার হার অনুযায়ী, চাকরির মেয়াদ ৫ বছর পর্যন্ত হলে মাসিক ভাতা হবে ১,৮০০ টাকা। ৫-১০ বছরে ২,১৬০ টাকা, ১০-১৫ বছরে ২,৬৪০ টাকা, ১৫-২০ বছরে ৩,০০০ টাকা এবং ২০ বছরের বেশি হলে ৩,৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নায়েক পদে ঝুঁকিভাতা ৩৪০ থেকে ৬৮০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ৫ বছরের কম চাকরিতে মাসিক ভাতা হয়েছে ২,০৪০ টাকা, ৫-১০ বছরে ২,৪০০ টাকা, ১০-১৫ বছরে ২,৮৮০ টাকা, ১৫-২০ বছরে ৩,৪৮০ টাকা এবং ২০ বছরের বেশি চাকরিতে ৪,০৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এএসআই (সশস্ত্র/নিরস্ত্র) পদে ঝুঁকিভাতা ৩৬০ থেকে ৭৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে ৫ বছরের কম চাকরিতে ভাতা হয়েছে ২,১৬০ টাকা, ৫-১০ বছরে ২,৬৪০ টাকা, ১০-১৫ বছরে ৩,২৪০ টাকা, ১৫-২০ বছরে ৩,৮৪০ টাকা এবং ২০ বছরের বেশি চাকরিতে ৪,৫৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এএসআই (সশস্ত্র/নিরস্ত্র) পদে ঝুঁকিভাতা ৩৬০ থেকে ৭৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে ৫ বছরের কম চাকরিতে ভাতা হয়েছে ২,১৬০ টাকা, ৫-১০ বছরে ২,৬৪০ টাকা, ১০-১৫ বছরে ৩,২৪০ টাকা, ১৫-২০ বছরে ৩,৮৪০ টাকা এবং ২০ বছরের বেশি চাকরিতে ৪,৫৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসআই, সার্জেন্ট ও টিএসআই পদে ঝুঁকিভাতা ৫৪০ থেকে ১,০৮০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ৫ বছরের কম চাকরিতে ভাতা হয়েছে ৩,২৪০ টাকা, ৫-১০ বছরে ৩,৮৪০ টাকা, ১০-১৫ বছরে ৪,৫৬০ টাকা, ১৫-২০ বছরে ৫,৪০০ টাকা এবং ২০ বছরের বেশি চাকরিতে মাসিক ঝুঁকিভাতা নির্ধারণ করা হয়েছে ৬,৪৮০ টাকা।
এতক্ষণ যে বিষয়গুলো বর্ণনা আকারে পড়লেন তা হলো আমাদের দেশের তথা আমাদের সরকার ব্যবস্থার এক নির্মম চিত্র। নির্মম চিত্র যে জন্য বলছি তাহলো এই পুলিশই গত বছর বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে ফ্যাসিষ্ট সরকারের সহযোগী হয়ে আমাদের দেশের নিরীহ জনগণ ও ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি চালিয়েছে। যার ফল স্বরূপ অসংখ্য ছাত্র জনতা সেই নির্মমতার বলী হয়েছেন। অসংখ্য ছাত্র জনতা আজও পঙ্গুত্ব বরণ করে ঘুরে বেড়াচ্ছে। অনেকেরই আজও ক্ষত স্থান হতে রক্ত ঝরা বন্ধ হয়নি। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন সেই বর্বর পুলিশদেরই উপহার স্বরূপ বাড়ানো হয়েছে ঝুঁকি ভাতা। কি নির্মম তাই না। অথচ দেখেন এদেশেরই অন্য এক পেশাজীবি যারা কিনা সারাজীবন শুধু নির্মোহ ভাবে তাদের শ্রম বিলিয়ে গেলেন তাদেরকে দেওয়া প্রতিশ্রতি আজও রক্ষা করেনি এদেশের আমলাদের প্ররেচনায় প্রলুব্ধ সরকার ব্যবস্থা। এদেশের শিক্ষা ব্যবস্থায় যে পেশাজীবিরা শতকরা ৯৭ ভাগ অবদান রাখার পরও আজ তারা অবহেলিত। আজ তাদের অধিকার আদায়ে রাজপথে নামার প্রস্তুতি নিতে হয় এই হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস।
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কোন না পাওয়াকে চাইতে গেলে নানা বাহানা দেখায় আমাদের আমলারা আর সরকার পক্ষ নীরবে তা দেখে নীরব সম্মতি প্রদান করে। যেন আমরা শুধু শুধু এ রাষ্ট্রের বোঝা হিসেবে দিনের পর দিন অতিবাহিত করে চলেছি। এভাবে আর কতদিন বঞ্চনার শিকার হতে হবে আমাদের বলতে পারেন। কোথায় পাওয়া যাবে এ প্রশ্নের উত্তর। এ রাষ্ট্র তথা এই সরকার ব্যবস্থা আর কতদিন নিশ্চুপ ভাবে দর্শকের সারিতে বসে আমলাদের খেলা দেখবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সাথে। এই খেলা শেষ হওয়া প্রয়োজন?
Leave a Reply