1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

বদলির তথ্য ইনপুটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে নির্দেশনা দিল মাউশির আঞ্চলিক কার্যালয়

  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫১৮ Time View
বদলির তথ্য ইনপুটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে নির্দেশনা দিল মাউশির আঞ্চলিক কার্যালয়

এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলি সফটওয়্যারে তথ্য ইনপুট সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক কার্যালয়। নির্দেশনায় উল্লিখিত শর্ত মেনে তথ্য ইনপুট করতে বলা হয়েছে। পাইলটিং কার্যক্রমের আওতায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে এ বিষয়ে চিঠি প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, ঢাকা, রাজশাহী, বরিশাল, রংপুরসহ মাউশির ৯টি আঞ্চলিক কার্যালয় থেকে চিঠি দিয়ে সঠিকভাবে তথ্য ইনপুটের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় MPO Code_EIIN, Password: EIIN- এই ইউজার আইডি দিয়ে নির্ধারিত http://20.84.77.3:3000/#/login এই লিঙ্কে শিক্ষকরা তথ্য ইনপুট করা যাবে বলে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের এনটিআরসিএ-কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির সফটওয়্যারে তথ্য ইনপুট করার লিংক প্রদান করা হলো। আপনার জেলার সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে বদলির সফটওয়্যারে তথ্য ইনপুট করার লিংক প্রাপ্তি নিশ্চিতসহ তাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির লিংক, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের নির্দেশনা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme