1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও শিক্ষক কর্মচারীদের বিভিন্ন ভাতা বৃদ্ধির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যা জানাল

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৮৯৫ Time View
এমপিও শিক্ষক কর্মচারীদের বিভিন্ন ভাতা বৃদ্ধির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যা জানাল

এদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের যখন কোন প্রকার চাওয়া পাওয়ার সময় আসে বা দিন এগিয়ে আসে তখন শুরু হয় আমলাদের নানা প্রকার টালবাহানা। এ সমস্যা আজ নতুন নয় এটি দীর্ঘদিনের। এখন আমলারা বিভিন্ন কাজে এত বেশি ব্যস্ত হয়ে পড়বে যে, তাদের দম ফেলার ফুসরত পাবে না। তারপর সময় যখন ঘনিয়ে আসবে তখন তড়িঘড়ি করে নামকাস্তে একটি দাবি পুরণের তালিকা ধরিয়ে দিয়ে বলবে যে, এখন এর বেশি আর সম্ভব হলো না পরবর্তীতে আবার দেখা যাবে। এ বাজেটে এর বেশি বরাদ্দ নেই। দীর্ঘদিন ধরে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং শ্রান্তি ও বিনোদন ভাতা বৃদ্ধির দাবিতে অপেক্ষার প্রহর গুনছেন এদেশের এমপিওভুক্ত শিক্ষক সমাজ। এটি নিছক কোনো চাওয়া নয়—বরং এটি শিক্ষকদের মর্যাদা, নিরাপত্তা ও মানসম্পন্ন জীবনযাপনের জন্য একান্ত প্রয়োজনীয়। কিন্তু বছরের পর বছর ধরে এই বিষয়গুলো কেবলই ফাইলে থেকে যাচ্ছে, সিদ্ধান্ত গ্রহণের বাস্তবতায় পৌঁছাতে পারছে না। এর মূল কারণ—আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রশাসনের গাফিলতি। বর্তমান যে প্রেক্ষাপট তাতে করেও সেই পুরোনো জটিলতাই আবার ফিরে আসতে চলেছে। বিদায়ী শিক্ষা উপদেষ্টা ও বর্তমান পরিকল্পনা উপদেষ্টা যে আশার বাণী শুনিয়েছিলেন তা আসলে বাস্তবতার মুখ দেখবে কিনা বর্তমান সরকারের আমলে তা যথেষ্ট সন্দেহের যে অবকাশ তৈরি হয়েছিল সে ব্যাপারে মাননীয় শিক্ষা উপদেষ্টা আশস্ত করে বলেছেন যে, বিদায়ী শিক্ষা উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক আপনাদের সকল ভাতাই বৃদ্ধি পাবে তবে কিছু টা সময় লাগবে।

আর আমলাদের ভাষ্য হলো, তারা আগে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার কাজ শেষ করবেন। যার নীতিমালা ইতিমধ্যে প্রকাশ করেছে সেই মতে এই কাজ শেষ করতে কিন্তু ১৫ দিন বা এক মাসে হবে বলে মনে হয় না। এরপর তারা যে কাজে হাত দিবে তা হল নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণে এটাও ১০ দিন বা ২০ দিনের কাজ নয়। তারপর হয়তবা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিভিন্ন ভাতা বৃদ্ধির বিষয় নিয়ে কাজ শুরু করবে। আমলাদের নিকট এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাতা বৃদ্ধির বিষয়টি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে এখানে আশা কথার হলো শিক্ষা উপদেষ্টা নিজে অবশ্য ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। যদি কাঙ্খিত পর্যায়ের বৃদ্ধি হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। কারণ এ বিষয়ে আমলাদের এখনও পর্যন্ত কোন মিটিং হয়নি।

আপাতত আমাদের এ বিষয়ে অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই। কারণ শিক্ষা উপদেষ্টা যেহেতু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ব্যাপারে ইতিবাচক তাই আরও কিছুদিন শিক্ষা উপদেষ্টার কথামতো অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। তারপর যদি দেখা যায় যে, বিষয়গুলো ইতিবাচক ভাবে এগুচ্ছে না তখন যথাযথ পদক্ষেপ গ্রহণ করা ছাড়া আর কোন উপায় থাকবে না।

পরিশেষে যে কথা বলব তা হলো, শিক্ষক সমাজের আর্থিক ও মানসিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। শিক্ষক পেশার প্রতি আকর্ষণ কমে যাচ্ছে, এবং যোগ্য অনেকেই বিকল্প পেশা বেছে নিচ্ছেন। এর চরম খেসারত দিতে হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে। শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন না করে, কেবল আশ্বাস দিয়ে বছর পার করে দেওয়ার এই প্রবণতা বন্ধ হওয়া উচিত।

শিক্ষা শুধু পাঠ্যসূচি নয়—এটি একটি পেশার টেকসই পরিবেশ, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যম। আর সেটি সম্ভব হয় শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করলেই। তাই বাড়িভাড়া, চিকিৎসা ও শ্রান্তি ভাতা বৃদ্ধির কাজটি কোনো ‘ফাঁকা সময়ের কাজ’ নয়—এটি এখনই অগ্রাধিকার পাওয়ার দাবি রাখে। প্রয়োজনে আমাদের ন্যর্য দাবি আদায়ে আবার আন্দোলনের মাঠে নামতে হবে এবং আশা করা যায় আন্দোলন ছাড়া আমাদের দাবী গুলো আলোর মুখ দেখবে বলে মনে হয় না। তাই সকলে আবার রাজপথে আন্দোলনের নামার প্রস্তুতি গ্রহণ করুন। কারও মুখাপেক্ষি আন্দোলন নয় নিজ প্রয়োজনে নিজের অধিকার আদায়ে মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme