পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জুন মাসের বেতন প্রস্তাব সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাউশির ইএমআইএসসেলের কাজ শেষে সোমবার শেষ হলে তা সাথে সাথে ইএমআইএস সেল জুনের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আশা করা যাচ্ছে, জুলাই মাসের ১০ তারিখের মধ্যেই আইবাস++-এর মাধ্যমে জুন মাসের বেতন ছাড় করা সম্ভব হবে। এর চেয়ে বেশি বেতন বিলম্বের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
সোমবার (১লা জুলাই) মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জুন মাসের প্রথম ধাপের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ধাপের মোট ৩ লাখ ৭৯ হাজার ২৪১ জন শিক্ষক- কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ২ লাখ ৯১ হাজার ৮০৫ জন ও কলেজের রয়েছেন ৮৭ হাজার ৪৩৬ জন শিক্ষক-কর্মচারী
মাউশি থেকে জানানো হয়েছে যে, খুব জলদি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের তালিকা প্রতিষ্ঠানের ইএফটি ড্যাশবোর্ডে দৃশ্যমান করা হবে। এবং সেই সাথে এ সপ্তাহে তো আর আর বেতন শিক্ষক কর্মচারীর ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা সম্ভব নয় তবে আগামী সপ্তাহের মধ্যেই জুনের বেতন শিক্ষক কর্মচারীগণ পেয়ে যাবে আশা করা যাচ্ছে।
এর আগে মে মাসের বেতন ও বৈশাখী ভাতা শিক্ষক-কর্মচারীরা পেয়েছেন। ঈদুল আজহার পূর্বে ৫০ শতাংশ হারে উৎসব ভাতাও প্রদান করা হয়েছে। মে মাসে আরও কয়েকটি ধাপে বকেয়া বেতন পরিশোধ করা হয়।
এর মধ্যে রয়েছে:
উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) ব্যবস্থায় বেতন-ভাতা পেয়ে থাকলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে অর্থ উত্তোলন করতেন, যা তাদের জন্য ভোগান্তির কারণ ছিল। এখন ধীরে ধীরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও ইএফটি সুবিধার আওতায় আসছেন।
তবে অনেক ক্ষেত্রেই ইএমআইএস সেলের অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের অবহেলা এবং উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের গাফিলতির কারণে শিক্ষকরা এখনো নানা সমস্যার মুখে পড়ছেন। যে সমস্যা থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এখন পুরোপুরি মুক্ত হতে পারেনি। এমপিওভুক্ত শিক্ষক কর্মকচারীদের বেতন প্রদানের এই সমস্যা যতটা কারিগরি তার চেয়ে বেশি মাউশি তথা বেতন প্রদানের সাথে জড়িত কর্মকর্তা ও কর্মচারীদের গাফিলতি। মাউশি যে ইচ্ছা করলেই মাসের শুরুতেই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদান করতে পারে তার উজ্জল প্রমাণ মে মাসের বেতন।
Leave a Reply