1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

জুলাই ঘোষণা এনসিপি নিজেই দিবে কারণ ব্যর্থ সরকার

  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৪৪ Time View
জুলাই ঘোষণা এনসিপি নিজেই দিবে কারণ ব্যর্থ সরকার

জুলাই ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার প্রেক্ষিতে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘ইশতেহার’ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ জুন) সকালে বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম জানান, সরকার যে সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তা ইতোমধ্যেই পেরিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এই পরিস্থিতিতে এনসিপি নিজ উদ্যোগে জনগণের সামনে তাদের ঘোষণাপত্র ও রাজনৈতিক ইশতেহার তুলে ধরবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ৫ আগস্ট এনসিপি ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ হিসেবে পালন করবে। এছাড়া ১ জুলাই থেকে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করবে দলটি। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রার সূচনা হবে।

এর আগে ১১ মে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, জুলাই ঘোষণাপত্র ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করা হবে। ওই বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এই তথ্য জানিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme