1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

মহার্ঘ ভাতা নয় সরকারী কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা

  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২২৮৭ Time View
মহার্ঘ ভাতা নয় সরকারী কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা

সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব অন্তর্বর্তী সরকারের বাজেটে

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। আজ সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত এক পূর্ব-ধারণকৃত বক্তব্যে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই ঘোষণা দেন।

এটি দেশের ৫৪তম বাজেট এবং অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট প্রস্তাবনা। বাজেট উপস্থাপনায় অর্থ উপদেষ্টা জানান, আগামী অর্থবছরের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ১২ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে পরিচালন ও অন্যান্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা, আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা

সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর বিষয়ে ড. সালেহউদ্দিন বলেন, “২০১৫ সালের পর থেকে এখনও পর্যন্ত নতুন কোনো বেতন কাঠামো প্রণয়ন হয়নি। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।”

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ সরকারি কর্মীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে তারা বলছেন, দীর্ঘমেয়াদে একটি নতুন জাতীয় বেতন স্কেল ঘোষণাই হবে টেকসই সমাধান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme