1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

ঈদের পূর্বে বেতন বোনাস পাওয়া নিয়ে যা জানাল মাউশি

  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০৬৫ Time View
ঈদের পূর্বে বেতন বোনাস পাওয়া নিয়ে যা জানাল মাউশি

ঈদের আগেই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ও ঈদ বোনাস

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ও ঈদ বোনাস ঈদের আগেই পরিশোধ করা হবে। আজ রবিবার(১লা জুন) বিকেলের মধ্যে মে মাসের বেতন দেওয়া হবে। তবে বোনাস আগামীকাল দেওয়া হবে বলে নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ১লা জুনের মধ্যে মে মাসের বেতন সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন ও বোনাসের অর্থ আগামীকাল পৌঁছে যাবে। এবারের ঈদে শিক্ষক ও কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে ঈদ বোনাস পাবেন।

এর আগে গত কিছুদিন পূর্বে মাউশি থেকে জানানো হয়েছিল যে, আগামী ৩ জুনের মধ্যে বেতন ও বোনাস দেওয়া হবে। তবে বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী তার পূর্বেই পেয়ে যাবে বেতন ও বোনাস। কারণ ৩ তারিখ হলে কিন্তু নানা মুখী সংকট দেখা দিত। কারণ সকল শিক্ষক কর্মচারীতো আর একদিনে বেতন বোনাস ব্যাংক হতে উত্তোলন করতে পারে না। সেক্ষত্রে বিপাকে পড়তে হতো শিক্ষক কর্মচারীদের।

উল্লেখ্য, অতীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ‘অ্যানালগ’ পদ্ধতিতে রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হতো, যা তুলতে গিয়ে অনেককে ভোগান্তিতে পড়তে হতো। এ পরিস্থিতির উন্নয়নে গত বছরের ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবসে, শিক্ষা মন্ত্রণালয় ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতিতে বেতন প্রদানের ঘোষণা দেয়।

প্রাথমিকভাবে ২০৯ জন শিক্ষক-কর্মচারীর বেতন ইএফটির মাধ্যমে দেওয়া হয়। এরপর চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী ইএফটির মাধ্যমে সরকারি অংশের বেতন-ভাতা প্রদান করেন মাউশি। এরপর পর্যায়ক্রমে প্রায় সকল শিক্ষকই ইএফটির আওতায় এসেছেন। অল্প কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী এখনও ইএফটির আওতায় এখনও আসেনি। ঈদের পূর্বে বেশ কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী বকেয়া বেতন সহ চলতি মাসের বেতন পাবেন বলে মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তারপর কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী রয়ে যাবে যারা ইএফটির আওতাভুক্ত হতে পারবে না। আমাদের আশা যত দ্রুত সম্ভব এই সকল শিক্ষক কর্মচারীদের ইএফটির আওতায় এনে তাদেরকে মানসিক ও আর্থিক দুরবস্থা থেকে মুক্ত করা হউক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme