1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

মে মাসের বেতন ও উৎসব ভাতা কোনদিন-যা জানাল মাউশি

  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৫৪৬ Time View
মে মাসের বেতন ও উৎসব ভাতা কোনদিন-যা জানাল মাউশি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ও ঈদ বোনাস ৩ জুনের মধ্যে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং ঈদ বোনাস ঈদের আগেই পরিশোধ করা হবে।

তিনি জানান, আগামী ৩ জুনের মধ্যে মে মাসের বেতন ও উৎসব ভাতা সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে এ অর্থ পৌঁছে যাবে। আজ সোমবারের মধ্যে মে মাসের বেতন এবং মঙ্গল বা বুধবারের মধ্যে উৎসব ভাতা। এবারে শিক্ষক ও কর্মচারীরা তাদের মোট বেতনের ৫০ শতাংশ হারে ঈদ বোনাস পাবেন বলেও তিনি উল্লেখ করেন।

ইএমআইএস সেল প্রধান বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং ঈদ উৎসব ভাতার অর্থ আজকের মধ্যে অ্যাকাউন্টে যোগ হওয়ার কথা।’ আজকের মধ্যে ব্যাংকে টাকা না যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আজ ব্যাংকে টাকা না যাওয়ার কোনো সম্ভাবনা নেই।’

উল্লেখ্য, আগে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে দেওয়া হতো, যা তোলার ক্ষেত্রে শিক্ষকরা নানা ভোগান্তির মুখে পড়তেন। তবে পরিস্থিতি পরিবর্তনে শিক্ষা মন্ত্রণালয় গত বছরের ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবসে, ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতিতে বেতন-ভাতা পরিশোধের উদ্যোগ নেয়।

প্রথম ধাপে অক্টোবর মাসে ২০৯ জন শিক্ষক-কর্মচারীর বেতন ইএফটির মাধ্যমে দেওয়া হয়। এরপর জানুয়ারি মাসে ১ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী এই পদ্ধতিতে সরকারি অংশের বেতন পান।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ জনেরও বেশি শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন পেয়েছেন। ইতোমধ্যে এপ্রিল মাসের বেতন পরিশোধ কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুনের শুরুতে মে মাসের বেতনও পরিশোধ সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme