1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে আবারও জটিলতা যা জানাল মাউশি

  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১১৮৯ Time View
এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে আবারও জটিলতা যা জানাল মাউশি

এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে না, থাকছে ৫০ শতাংশই

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে না। তারা আগের নিয়মেই আসন্ন ঈদুল আযহায় মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন।

সোমবার (২৬ মে) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, এ বিষয়ে আজকের মধ্যেই সম্মতিপত্র জারি করা হবে।

বিষয়টি জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোছাম্মৎ শরিফুন্নেসা বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা সংক্রান্ত সম্মতিপত্র পেলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। সম্মতিপত্র প্রকাশের আগে এ নিয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।’

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, উৎসব ভাতা সংক্রান্ত সম্মতিপত্র আজ সোমবার সন্ধ্যার মধ্যেই প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে।

কেন বাড়ছে না উৎসব ভাতা

অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০২৫-২৬ অর্থবছরে কর্মচারীদের উৎসব ভাতার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। চলতি অর্থবছরে ভাতা বাড়ালে তা আইনি জটিলতা ও প্রশাসনিক জট সৃষ্টি করতে পারে। এসব কারণেই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব বলেন, ‘এই বছর কর্মচারীদের উৎসব ভাতা বাড়ালে ভবিষ্যতেও তা বজায় রাখতে হবে। কিন্তু আগামী অর্থবছরে এর জন্য বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি। তাই তারা এবারও আগের নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme