1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এপ্রিলের বেতন মন্ত্রণালয়ে প্রেরণ প্রসংগে যে তথ্য জানাল মাউশি

  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৬৩৩ Time View
এপ্রিলের বেতন মন্ত্রণালয়ে প্রেরণ প্রসংগে যে তথ্য জানাল মাউশি

এপ্রিল মাসের এমপিওভুক্ত বেতন-ভাতা ইএফটি’র মাধ্যমে প্রদানের নির্দেশ

এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল ২০২৫ মাসের (আংশিক লট-১) বেতন-ভাতার সরকারি অংশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থার মাধ্যমে প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রবিবার, ১৮ মে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আজাদ খান স্বাক্ষরিত এই পত্রটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ মোট ৯০০ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৪১৫ টাকা ইএফটি পদ্ধতিতে প্রদান করার জন্য সরকারি মঞ্জুরি দেওয়া হলো।

এই অর্থ নির্ধারিত বিভাজন অনুসারে ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, শিক্ষা মন্ত্রণালয়, ৪৫ পুরানাপল্টন, ঢাকা-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

উক্ত অফিসের মাধ্যমে বর্ণিত অর্থ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতার সরকারি অংশ হিসেবে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme