1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

উৎসব ভাতার প্রজ্ঞাপনের বিষয়ে যা জানাল মাউশি।

  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪০৫০ Time View
উৎসব ভাতার প্রজ্ঞাপনের বিষয়ে যা জানাল মাউশি।

এদেশে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যেকোন বিষয় নিয়ে এত বেশি আলোচিত হয় তা অন্য কোন পেশার ক্ষেত্রে হয় কিনা তা নিয়ে যথেষ্ট বিতর্ক করাই যেতে পারে। এমপিওভুক্ত কর্মচারীদের কোন সুবিধা যদি ১০০ টাকা স্থলে ১০০ টাকা বাড়ানো হয় তাহলে মিডিয়ায় প্রচার করা হয় ‍সুবিধা ডাবল করা হয়েছে। এই হলো এদেশের নীতি নির্ধারকদের মানসিকতা। এদের কাজ হলো কি করে এমপিওভুক্ত পেশায় যারা কর্মরত আছে তাদের ছোট ও হেয় করা যাবে প্রতিনিয়ত সেই পন্থা তারা খুজে বেড়ায়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমানে শিক্ষকরা মূল বেতনের ২৫% এবং কর্মচারীরা ৫০% হারে উৎসব ভাতা পেয়ে থাকেন। এখন বিভিন্ন গণ মাধ্যম সুত্রে ও সরকারের নির্ভরযোগ মাধ্যম সুত্রে যে বিষয়টি জান গিয়েছে তা হলো এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে কর্মচারীদের সমান ৫০% করা হবে আর আপাতত কর্মচারীদের উৎসব বাড়ানোর সম্ভাবনা তেমন একটা নাই।

এই বৈষম্য দূর করে শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা সমান ৫০% করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, ঈদুল আজহার পূর্বেই এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি হবে এবং সংশ্লিষ্টরা বাড়তি ভাতা পাবেন।

মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলমান রয়েছে এবং এটি দ্রুত সম্পন্ন হবে। তবে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাউশি জানিয়েছেন তা হলো যে, প্রজ্ঞাপন জারি করার কাজ বা এখতিয়ার মাউশির নয়। শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করার জন্য কাজ করবে শিক্ষা মন্ত্রণালয় এবং তাতে নীতিগত সমর্থন প্রদান করবে অর্থমন্ত্রণালয় অতএব প্রজ্ঞাপন কোনদিন জারি করা হবে কখন জারি করা হবে সেক্ষেত্রে মাউশির প্রভাব খাটানোর কোন বিষয় নাই।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে এমপিওভুক্ত শিক্ষকরা প্রতি ঈদে মূল বেতনের ২৫% হারে উৎসব ভাতা পেয়ে আসছেন, যা দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে, শিক্ষকরা কর্মচারীদের সমান হারে উৎসব ভাতা পাবেন, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

One response to “উৎসব ভাতার প্রজ্ঞাপনের বিষয়ে যা জানাল মাউশি।”

  1. 01722663693 says:

    Mohammed Abul Hossaiin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme