1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের আর্থিক অনুদান পাওয়ার শেষ দিন আজ

  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭৫১ Time View
শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের আর্থিক অনুদান পাওয়ার শেষ দিন আজ

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ আর্থিক অনুদান, আবেদন শেষ আজ

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য সরকার বিশেষ আর্থিক অনুদান দিচ্ছে। এই অনুদানের জন্য আবেদন করার শেষ দিন আজ, রোববার (৪ মে)।

সরকারের এই সহায়তা পাওয়া যাবে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা, চিকিৎসা খরচ, প্রতিষ্ঠান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার মতো গুরুত্বপূর্ণ খাতে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, এই বিশেষ অনুদানে অগ্রাধিকার পাবেন প্রতিবন্ধী, অসচ্ছল, অসহায়, মেধাবী এবং অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষক ও শিক্ষার্থীরা।

আবেদন প্রক্রিয়া হবে শুধুমাত্র অনলাইনে। আগ্রহী প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষা বিভাগের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। হার্ডকপিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। যেহেতু আজই শেষ দিন, তাই আবেদন প্রক্রিয়া আজকের মধ্যেই সম্পন্ন করতে হবে।

আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র, যেমন প্রত্যয়নপত্র ও অন্যান্য প্রাসঙ্গিক ডকুমেন্ট অনলাইনে জমা দিতে হবে। নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠানের অনুদান ব্যাংক হিসাবে এবং শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হবে। তাই আবেদনপত্রে সঠিক মোবাইল নম্বর ও পরিচয়পত্র দিতে হবে।

তবে, যারা ইতোমধ্যে ২০২৩-২৪ অর্থবছরে এই অনুদান পেয়েছেন, তারা ২০২৪-২৫ অর্থবছরে পুনরায় এই অনুদানের জন্য বিবেচিত হবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme