1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পেলেন গেজেটেড মর্যাদা

  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৭৪০ Time View
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পেলেন গেজেটেড মর্যাদা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের জন্য এসেছে এক ‍গুরুত্বপূর্ণ সুখবর। তারা এখন থেকে গেজেটেড পদমর্যাদা লাভ করেছেন।

বুধবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি সই করেন অর্থ বিভাগের উপসচিব মো. গোলাম কবির

প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭০ সালের ১৭ জুলাই তারিখে এডুকেশন ডিপার্টমেন্টের স্মারক নং-৮৩২-ইডিএন এর তফসিলে ‘সহকারী শিক্ষক/শিক্ষিকা’ পদটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এই পদটি এখন থেকে গেজেটেড হিসেবে স্বীকৃত হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকরা বর্ধিত বেতন সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী:

  • দ্বিতীয় শ্রেণির এমএড/মাস্টার্স ডিগ্রিধারীরা একটি অগ্রিম বর্ধিত বেতন পাবেন,
  • প্রথম শ্রেণির এমএড/মাস্টার্স ডিগ্রিধারীরা দুটি অগ্রিম বর্ধিত বেতন পাবেন।

এ আদেশের কার্যকারিতা ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের নিকট এ প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

🔹 প্রসঙ্গত, গেজেটেড পদমর্যাদা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল। এর আগে পদোন্নতি, বেতন কাঠামো ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পেতে নানা জটিলতার মুখে পড়তে হতো। সংশ্লিষ্টরা আশা করছেন, এই মর্যাদা শিক্ষকদের আর্থিক ও পেশাগত উন্নয়নে একটি মাইলফলক পরিবর্তন নিয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme