1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

বদলির সুযোগ পাবেন যে সকল MPO শিক্ষক!

  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৯৯৫ Time View
বদলির সুযোগ পাবেন যে সকল MPO শিক্ষক!

চলতি বছর থেকেই বেসরকারি শিক্ষকদের বদলি চালু করার উদ্যোগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি প্রক্রিয়া চলতি বছর থেকেই চালু করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের মাধ্যমে একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে।

মাউশি জানিয়েছে, শুধুমাত্র এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ)-এর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা প্রাথমিকভাবে বদলির আওতায় আসবেন। এ বিষয়ে ২০২৩ সালের ডিসেম্বর মাসে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে নীতিমালা জারি করা হয়।

“নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই”

মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী বলেন,

“নীতিমালায় স্পষ্টভাবে বলা আছে যে, কেবল এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্তরাই বদলির সুযোগ পাবেন। সে অনুযায়ীই আমরা কাজ করছি।”

৭ সদস্যের সফটওয়্যার প্রণয়ন কমিটি

বদলি কার্যক্রম বাস্তবায়নে একটি সাত সদস্যের সফটওয়্যার কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক প্রফেসর বি. এম. আব্দুল হান্নান। এ কমিটিতে আরও রয়েছেন উপ-পরিচালক মোঃ নওসের আলী, মো. ইউনুছ ফারুকী, সহকারী পরিচালক এস এম মোসলেম উদ্দিন, এবং ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমানসহ আরও দুই কর্মকর্তা।

বদলি কার্যক্রম শুরু হতে পারে নভেম্বর থেকে

মাউশি জানিয়েছে, জুন মাসের মধ্যে সফটওয়্যার তৈরির কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর জুলাই ও আগস্টে শূন্য পদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই, সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি, অক্টোবরে আবেদন গ্রহণ এবং নভেম্বর মাসে বদলি কার্যক্রম শুরু করা হতে পারে।

উপ-পরিচালক ইউনুছ ফারুকী আরও বলেন,

“নীতিমালা অনুযায়ী বদলি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সফটওয়্যার তৈরি হয়ে গেলে বাকি কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme