1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এপ্রিলের বেতনের সর্বশেষ খবর- যা জানাল মাউশি।

  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৩২২৮ Time View
এপ্রিলের বেতনের সর্বশেষ খবর- যা জানাল মাউশি।

এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনো পাঠায়নি মাউশি

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এখনও এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর অপেক্ষায় আছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে এই প্রস্তাব পাঠানো হতে পারে।

রোববার (২৭ এপ্রিল) মাউশির ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান জানান, নতুন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সার্ভার এখনো খোলা রয়েছে। চলতি সপ্তাহে সার্ভার বন্ধ করে বেতন প্রস্তাব পাঠানো হবে।

তিনি আরও বলেন, ‘সবকিছু দ্রুত শেষ করার চেষ্টা চলছে। মে মাসের প্রথমার্ধেই শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পাবেন বলে আশা করছি।’ এভাবে যদি কোন না কোন কারণ দেখিয়ে প্রতিমাসে দেরি করে তাহলে মাউশির নিবেদন নিয়ে যথেষ্ট প্রশ্ন করাই যায়।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে বেতন পান। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন আগে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ব্যাংকের মাধ্যমে দেওয়া হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ। এ সমস্যা সমাধানে গত বছরের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটি চালুর ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

ধাপে ধাপে প্রক্রিয়া বাস্তবায়িত হয়ে বর্তমানে লাখ লাখ শিক্ষক ইএফটির মাধ্যমে সরাসরি বেতন পাচ্ছেন। মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতার অর্থ প্রাপ্তির পর শিক্ষকরা এখন এপ্রিল মাসের বেতনের অপেক্ষায় রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme