1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

সৌদিতে ৫ শতাধিক হজ যাত্রী আটক।

  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ Time View
সৌদিতে ৫ শতাধিক হজ যাত্রী আটক।

হজযাত্রার জন্য বৈধ হজ ভিসার পরিবর্তে ট্রানজিট ও ভিজিট ভিসা ব্যবহারের অভিযোগে সৌদিতে ৫ শতাধিক মিসরীয় হজযাত্রীকে আটক করা হয়েছে। জেদ্দার কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করা হয়। শুক্রবার ( ১৮ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০০ জনের বেশি মিসরীয় হজযাত্রীকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানানো হয়, হজ পালনের জন্য সরকারি অনুমতি ছাড়াই ট্রানজিট ও ভিজিট ভিসা নিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করেছিলেন তারা। বর্তমানে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

হজের জন্য নির্দিষ্ট ভিসা না থাকায় এসব নাগরিককে আটক করা হয়। গত কয়েক দিনে হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব ট্যুরিস্ট ও ভিজিট ভিসা সাময়িক বন্ধ রেখেছে। কর্তৃপক্ষের বক্তব্য, নিবন্ধিত হজযাত্রীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত। এ সময় বেআইনিভাবে হজ করতে এসে ধরা পড়লে আটক ও দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করা হয়েছে।

মিসরের পর্যটন মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে নাগরিকদের অফিশিয়াল চ্যানেল ছাড়া হজের প্যাকেজে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, সৌদি গমনেচ্ছুদের ভিসার ধরন ও মেয়াদ যাচাই করার পরামর্শ দিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। গত সপ্তাহে ফ্লাইনাসের একটি ফ্লাইটে ১৩০ যাত্রীর মধ্যে মাত্র ৩৮ জনকে যেতে দেওয়া হয়। বাকিরা হালনাগাদ নিয়মে অকার্যকর ভিসা দেখাতে ব্যর্থ হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme