এদেশ তথা আমার মনে পৃথিবীতে আমাদের দেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নিয়ে যত টালবাহানা চলে তা সত্যিই নজীরবিহীন। আমাদেরকে সবাই দেশের বোঝা ভাবে। পৃথিবীর অষ্টম আর্শ্চযের একটি হলো বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সুযোগ সুবিধার বৃদ্ধি। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ এদেশের জন্য যতটুকু প্রয়োজন মেটায় তা কি অন্য কোন পেশাজীবির চেয়ে কোন অংশে কম, আমরা এদেশকে যতটুকু দেওয়ার চেষ্টা করি বা করে আসছি বিগত দিন গুল থেকে আর কোন পেশার মানুষ এতটুকু এদেশের জন্য দেয় বা দেওয়ার চেষ্টা করে। আমি দ্ব্যর্থহীন ভাবে বলছি আমাদের মত অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকদের মত এভাবে দেশের জন্য আর কোন পেশার মানুষ নিজেকে উজার করে দেয় না নিশ্চিত।কিন্তু পাওয়ার প্রশ্ন আসলে আমরা থাকি সকলে পিছনের কাতারে। কিছু দেওয়ার সময় আসলে শুরু হয় নানা মুখী জটিলতা।
বাংলাদেশের সরকারী অন্যান্য পেশায় যারা কর্মরত আছেন এমনকি মাউশিতে যারা কর্মরত আছেন তারা সকলেই মার্চ মাসের বেতন সহ বৈশাখী ভাতা পেয়ে গেছে। আর আমাদের বৈশাখী ভাতার কোন খবর এখন পর্যন্ত নাই, এখন পর্যন্ত এ বিষয় নিয়ে মাউশি তে কোন আলোচনাই নাই। অবস্থার পরিপ্রেক্ষিতে যা বলা যায় তা হল আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে, এ মাসের শেষের দিকে হয়তবা বৈশাখী ভাতা নিয়ে আলোচনা হবে এবং মাউশি বলবে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা প্রদানের। কিন্তু এটা বুঝতে হবে যে, এত সংখ্যক শিক্ষক কর্মচারীদের একসাথে ভাতা প্রদান কোন সহজ কাজ নয় তাই একটু সময় তো লাগবেই। মাউশির ভাষ্যমতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা শিক্ষক কর্মচারীদের একজন একজন করে পকেটে ঢুকিয়ে দেয় মাউশি।
আরও পড়ুন…….এমপিওভুক্ত শিক্ষকদের চাওয়া পাওয়া সরকারের কৌশল ও আমলাদের কূটকৌশলের কাছে পরাস্ত।
এখন বহুল আলোচিত একটা চর্চা হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আর তা হল এমপিওভুক্ত শিক্ষকদের বৈশাখী ভাতা বৃদ্ধি নিয়ে। বিষয়টা নিয়ে একটু মাথা ঘামালে আপনি নিজে নিজেই এর উত্তর পেয়ে যাবেন। একটু ভাল করে ভাবুন তো সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা বৈশাখী ভাতা পেয়েছে কি? উত্তর বলবেন হ্যাঁ। তাহলে এবার বলুন তারা কি পূর্বের চেয়ে এবার বৈশাখী ভাতা বেশি পেয়েছে কি? না পুরাতন হারেই পেয়েছে। তারা যদি পুরাতন হারে বৈশাখী ভাতা পেয়ে থাকে তাহলে আমরা এমপিওভুক্ত শিক্ষকরা কিভাবে আশা করতে পারি যে, আমাদের বৈশাখী ভাতা বৃদ্ধি হবে। এসকল গুজবে কান দিয়ে কানের ক্ষতি না করাই ভাল।
পরিশেষে যা বলব যে, সরকার যদি কোন ভাতা বৃদ্ধি করে তাহলে পরিপত্র জারি হবে। মিডিয়াতে পরিস্কার ভাবে প্রচার হবে। সরকার কোন ভাতা বৃদ্ধি চুপিসারে করবে না কখনও।
Leave a Reply