1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

৫ম ধাপের শিক্ষক কর্মচারীদের সুখবর।

  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭৩৬ Time View
৫ম ধাপের শিক্ষক কর্মচারীদের সুখবর।

অবশেষে কপাল খুলতে যাচ্ছে যে সকল হতভাগা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ দীর্ঘ চারমাস থেকে বেতন পাওয়া থেকে বঞ্চিত ছিলেন। আজ মাউশি সুত্রে নিশ্চিত হওয়া গেছে যে ৫ম ধাপে প্রায় সাড়ে ১৬ হাজার শিক্ষক-কর্মচারীকে তিন মাসের বেতন একসঙ্গে দেবে সরকার। ইতোমধ্যে তাদের তিন মাসের বেতন এবং বোনাসের জিও জারি হয়েছে। চলতি সপ্তাহে তারা বেতন ভাতা পাবেন।

সোমবার (২৪ মার্চ) আলাপকালে এ তথ্য জানান এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান।

ইএমআইএস সেলের এ কর্মকর্তা জানান, ‘৫ম ধাপে ১৬ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন পাবেন। তারা তিন মাসের বেতন একসঙ্গে পাবেন। ইতোমধ্যে বেতনের জিও জারি হয়েছে। এখন আইবাস সফটওয়্যারের মাধ্যমে বেতনের তথ্য হস্তান্তরের কাজ চলছে। চলতি সপ্তাহের মধ্যেই তারা তিন মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস পাবেন।’

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। সেই সমস্যা দূরীকরণের জন্য এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ইএফটিতে প্রেরণের সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme