1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের

ইএফটির তথ্য সংশোধনের আপডেট জানা যাবে যেদিন? বিষয়টি গুরুত্বপূর্ণ।

  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১১৫৬ Time View
তথ্য সংশোধনের আপডেট জানা যাবে যেদিন? বিষয়টি গুরুত্বপূর্ণ।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক-কর্মচারীদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে ডিসেম্বর মাসের বেতন-ভাতা ৪ ধাপে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের দিয়েছে সরকার। বেতন পাওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে ১ম ধাপে ১ লাখ ৮৯ হাজার প্রার্থীর তথ্যে কোনো ভুল পাওয়া যায় নি। তবে অবশিষ্ট প্রায় দুই লাখ শিক্ষক-কর্মচারীর তথ্য সংশোধন করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না হলে তাদের বেতন বন্ধ হয়ে যাবে।

৫ম ধাপের শিক্ষক কর্মচারীরা আজ পর্যন্ত ডিসেম্বরের বেতন পায়নি। হয়তবা আগামী সপ্তাহের যে কোন দিন ১২ হাজারের অধিক শিক্ষক কর্মচারীগণ তাদের বেতন ভাতার টাকা একাউন্টে বুঝে পাবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, নামের বানান, জন্ম তারিখ—এ দুটি বিষয় সংশোধনের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন তারা। এই দুটি সমস্যা সংশোধনের কোন বিকল্প নাই। এর বাইরে মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা এমপিও সিস্টেমে থাকা তথ্য একই থাকতে হবে। এছাড়া ডট, কমা, হাইফেনের বিষন।য়গুলো প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে। এগুলো সংশোধনের জন্য এক মাসের মতো সময় দেওয়া হয়েছে।

জানতে চাইলে মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মোঃ শাহজাহান বলেন, ‘ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে যাদের তথ্যগত ভুল রয়েছে, তাদের আগামী ৬ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়সীমার মধ্যে তথ্য সংশোধন করতে হবে। তথ্য সংশোধন না হলে স্বয়ংক্রিয়ভাবে বেতন বন্ধ হয়ে যাবে। যতদিন তারা তথ্য সংশোধন করবেন না, ততদিন বেতন বন্ধ থাকবে।’

তথ্য সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ড উন্মুক্ত করে দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে জবাবে মাউশির এ কর্মকর্তা আরও বলেন, ‘আমার জানা মতে প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ডে এক্সেস দেওয়ার কথা। বিষয়টি আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেল দেখছে। বিষয়টি সম্পর্কে তারাই ভালো বলতে পারবে। ৬ এপ্রিলের মধ্যে অবশ্যই শিক্ষক-কর্মচারীদের তথ্য সংশোধন করতে হবে।’পরবর্তীতে তা বৃদ্ধি করে ২০ তারিখে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এধরনের দায়সার মার্কা কথা তো মাউশির কর্মকর্তারা দীর্ঘদিন থেকেই বলে আসছে কিন্তু তার বাস্তব প্রতিফলনের দেখা নাই। আজ পর্যন্ত ইএফটির ড্যাশবোর্ড সংশোধনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি।

তথ্য সংশোধন করার সময় ২০/০৩/২৫ এ সময়ের মধ্যেই ভুল তথ্য সম্বলিত সকল শিক্ষক কর্মচারীদের তথ্য সঠিক করে ইএফটির ড্যাশবোর্ডে অথবা এমপিও কারেকশন মডিউলে প্রদান করতে হবে।

সঠিক তথ্যগুলো যাচাই বাছাই শেষে Done হবে এপ্রিল মাসের ২৭ তারিখের মধ্যে। যদি তথ্যগুলো সঠিক থাকে তাহলে আর কোন জটিলতা তৈরি হবে না। আর যদি সঠিক না থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়বেন।

এর পর সকল শিক্ষক কর্মচারীদের ইএফটির ড্যাশবোর্ড উন্মক্ত আপডেট এপ্রিলের শেষ অথবা মে মাস নাগাদ আসবে। অর্থাৎ যে সকল শিক্ষক কর্মচারীরা তথ্য সংশোধন করছেন তাদের আপডেট আসবে যে, কে কি তথ্য সংশোধন করেছেন বা কার আরও কি তথ্য সংশোধন করা লাগবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme