1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ৪র্থ ধাপের ইএফটির পেমেন্ট তালিকা প্রকাশ।

  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৪৩ Time View

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের গত ৫ অক্টোবর ২০২৪ শিক্ষক দিবসে সরকার ঘোষণা দেয় যে, তাদের বেতনও সরকারী কর্মচারীদের ন্যায় ইএফটির মাধ্যমে প্রেরণ করা হবে। সেই লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুধু স্কুল ও কলেজের এমপিওভুক্ত ৩,৯৮,০০০ হাজার শিক্ষক কর্মচারীর বেতন ইএফটির মাধ্যমে প্রদানের সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। । সেই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে চলতি মাসের ১ তারিখে ১,৮৯,৯১৩ জন শিক্ষক কর্মচারীর বেতন তড়িঘড়ি করে প্রদান করে।

কিন্তু এই তাড়াহুড়া করতে গিয়ে বিশাল একটি অংশ বাদ পড়ে যায়। যার সংখ্যা প্রায় ২ লক্ষ। সেই সমস্যার সমাধান আজকাল পরশু করতে করতে গত মাসে প্রায় ১৮ দিন পর আজ ১৯ তারিখে কিছু সংখ্যক শিক্ষক কর্মচারীর পেমেন্ট তালিকা প্রকাশ করে যার সংখ্যা ৬৭হাজার ৪৪০ জন। এর পর ২৭/০১/২০২৫ তারিখ সোমবার আরও প্রায় ৮৪ হাজার এর অধিক শিক্ষক কর্মচারীর পেমেন্টের তালিকা প্রকাশ করে। এ পর্যন্ত তিন ধাপে ৩,৪২,১২৭ জন শিক্ষক কর্মচারী ইএফটি আওতাভুক্ত হয়েছেন।

৩য় ধাপের ইএফটির আওতাভুক্ত শিক্ষক কর্মচারীগণ গতকাল ০৫/০২/২৫ ইং তারিখে তাদের বেতন ব্যাংকে পোষ্টিং হয়েছে।

আজ ০৬/০২/২৫ ইং তারিখে রোজ বৃহস্পতিবার ৪র্থ ধাপের পেমেন্ট তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে প্রায় ৩০ হাজার শিক্ষক কর্মচারী ইএফটির আওতাভুক্ত হয়েছেন।

৪র্থ ধাপে যারা ইএফটির আওতাভুক্ত হয়েছে তারা হয়ত আগামী সপ্তাহে বেতন পেয়ে যাবেন বলে জানিয়েছেন মাউশি কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৭২ হাজারের অধিক শিক্ষক কর্মচারীর অধিক শিক্ষক কর্মচারী ইএফটির আওতাভুক্ত হয়েছে। এখন প্রশ্ন হলো এই যে, ৩ লাখ ৭২ হাজার শিক্ষক কর্মচারীকে ৪টি ধাপে ইএফটির আওতাভুক্ত করা হয়েছে এই আওতাভুক্তি এই বারে বারে না করে কিন্তু একটু সচেতন হলে একটু পরিকল্পনা করে কাজ করলে একবারেই করা সম্ভব হতো। তাহলে আজ শিক্ষক কর্মচারীগণকে এই টেনশনের মধ্যে পড়তে হতো না। এক মাস দেরী করলে কিন্তু এই তিন লক্ষ বায়াত্তর হাজার শিক্ষক কর্মচারী কিন্তু একবারে একসাথে বেতন পেত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme