1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৮৮ Time View
Education-Ministry (1)

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের ৯ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের দীর্ঘ প্রতীক্ষার অবসান এখনো হয়নি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাইলেও এখন পর্যন্ত সেই অনুমোদন মেলেনি। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) নিয়োগ পাওয়ার পর শিগগিরই এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে এবং বৈঠক শেষে বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হতে পারে।

বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে অনুসরণীয় পদ্ধতি চূড়ান্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছিল। ওই সভায় সংশোধিত নিয়োগ পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। সভাটি অনুষ্ঠিত হলে একই সঙ্গে এনটিআরসিএকে ৯ম শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতিও দেওয়া হতো। কিন্তু অনিবার্য কারণে সভা অনুষ্ঠিত না হওয়ায় এখনো বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেওয়া সম্ভব হয়নি।

মন্ত্রণালয়ের সূত্র আরও জানিয়েছে, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) নিয়োগ পাওয়ায় আগামী সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট সভা আয়োজনের প্রস্তুতি চলছে। সভায় শিক্ষক নিয়োগের সংশোধিত অনুসরণীয় পদ্ধতি অনুমোদিত হলে সেটি পরিপত্র আকারে জারি করা হবে। এরপরই এনটিআরসিএকে আনুষ্ঠানিকভাবে ৯ম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেওয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা বলেন, “শিগগিরই এ বিষয়ে সভা আহ্বান করা হবে। সভায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারির বিষয়ে সিদ্ধান্ত হলে সেটি জারি করা হবে। এরপরই এনটিআরসিএ ৯ম শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি পাবে।”

এদিকে জানা গেছে, সারা দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের জন্য প্রথমে ৭৭ হাজারেরও বেশি শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছিল। পরে এসব তথ্য পুনরায় যাচাই-বাছাই ও প্রতিষ্ঠানভিত্তিক তথ্য মিলিয়ে দেখা হলে মোট ৭৫ হাজার ৭৬৯টি শূন্য পদের সত্যতা নিশ্চিত হয়।

তবে এই শূন্য পদের সবগুলোতে এবার নিয়োগ দেওয়া হবে না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য ৬ হাজার পদ সংরক্ষণ করা হয়েছে। ফলে ৯ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে বর্তমানে ৬৯ হাজার ৫৭৭টি পদে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে।

এই বিপুলসংখ্যক শূন্য পদে নিয়োগের জন্য এনটিআরসিএ ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। কিন্তু প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগে অনুসরণীয় সংশোধিত পদ্ধতির পরিপত্র এখনো জারি না হওয়ায় মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়নি। ফলে বহু নিবন্ধনধারীর প্রতীক্ষিত ৯ম গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম আপাতত আটকে রয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী সপ্তাহে নির্ধারিত সভা অনুষ্ঠিত হয়ে সংশোধিত নীতিমালা অনুমোদন পেলে পরিপত্র জারি করা হবে এবং এরপরই এনটিআরসিএ ৯ম শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নিবন্ধনধারীদের জন্য বহুল প্রত্যাশিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme