1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দাবি

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৬৬ Time View
মাউশি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগকে ঘিরে দীর্ঘদিন ধরে চলমান জটিলতা ও বিতর্ক যেন শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বিভিন্ন দাবি-দাওয়া, পাল্টা দাবি এবং একাধিক রিট আবেদনের পর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলেও নতুন করে আবার এই পরীক্ষা বাতিলের দাবি উঠেছে। একইসঙ্গে পূর্বের নিয়ম অনুযায়ী ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলনও করা হয়েছে।

বুধবার (৬ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘সচেতন শিক্ষক সমাজ’ ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক এবং টাঙ্গাইলের কালিহাতি উপজেলার শাহজাহান সিরাজ কলেজের শিক্ষক আব্দুল আউয়াল লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন মনজরুল ইসলাম, মো. ইউসুফ আলী, মোহাম্মদ হোসেন, নূর মোহাম্মদ খোকনসহ অন্যান্য শিক্ষক প্রতিনিধিরা।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, এনটিআরসিএ’র অধীনে অনুষ্ঠিত প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে ১১৯ জন শিক্ষক একযোগে হাইকোর্টে রিট আবেদন করেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা স্থগিত করার পক্ষে রায় প্রদান করেন। কিন্তু অভিযোগ করা হয়, এনটিআরসিএ ওই রায়ের পূর্ণাঙ্গ শুনানি শেষ হওয়ার আগেই তা স্থগিত করার উদ্যোগ নেয়। পরবর্তীতে চেম্বার জজ আদালত ১৭ এপ্রিল হাইকোর্টের স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ দেন। এরপর দ্রুততার সঙ্গে ১৮ এপ্রিল যথাযথ প্রস্তুতি ও সুস্পষ্ট নীতিমালা ছাড়া পরীক্ষা গ্রহণ করা হয়। এনটিআরসিএ’র এই কার্যক্রমকে তারা ‘অপতৎপরতা’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এতে সচেতন শিক্ষক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পূর্ববর্তী সরকারের সময় অদক্ষ ও অযোগ্য ব্যক্তিদের প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার কারণে দেশের শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়েছে এবং শিক্ষার মানে অবনতি ঘটেছে। পরবর্তীতে সেই সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং প্রশাসনিক জটিলতা বাড়ছে।

তারা দাবি করেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগের একমাত্র ক্ষমতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, নতুন করে ম্যানেজিং কমিটি গঠনের সুযোগ না দিয়ে ধারাবাহিকভাবে অ্যাডহক কমিটি গঠন করে প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। ফলে এসব অ্যাডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে ম্যানেজিং কমিটি গঠন ছাড়াই এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করায় তারা তীব্র আপত্তি জানান এবং পূর্বের নিয়ম অনুযায়ী ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালুর জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme