1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

উচ্চতর স্কেল পাচ্ছেন কতজন এমপিওভুক্ত শিক্ষক জানাল মাউশি

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩০৮ Time View
মাউশি

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত মোট ২ হাজার ১ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারী রয়েছেন ১ হাজার ৭৮২ জন এবং কলেজ পর্যায়ের আছেন ২১৯ জন।

গতকাল শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মে মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল পদাধিকারবলে সভায় সভাপতিত্ব করেন।

উক্ত সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি মাউশি অধিদপ্তরের নয়টি অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরাও অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেডপ্রাপ্ত স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলে ২৩৬ জন, চট্টগ্রামে ১৫৮ জন, কুমিল্লায় ১২৮ জন, ঢাকায় ১৯৪ জন, খুলনায় ২৫৩ জন, ময়মনসিংহে ২৬০ জন, রাজশাহীতে ২৮০ জন, রংপুরে ২১৩ জন এবং সিলেটে ৬০ জন রয়েছেন।

অন্যদিকে, কলেজ পর্যায়ে উচ্চতর গ্রেডপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলে ১৭ জন, চট্টগ্রামে ৭ জন, কুমিল্লায় ২৭ জন, ঢাকায় ২৬ জন, খুলনায় ৩৭ জন, ময়মনসিংহে ২৩ জন, রাজশাহীতে ৬৩ জন, রংপুরে ১২ জন এবং সিলেটে ৭ জন অন্তর্ভুক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme