1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

শতভাগ উৎসব ভাতা আদায়ে যে ঘোষণা দিল জাতীয়করণ প্রত্যাশী জোট

  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪৪৩ Time View

শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করার দাবিতে আবারও মাঠপর্যায়ে কর্মসূচি ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। শনিবার (০২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিস্তারিত পোস্টে তিনি এ বক্তব্য তুলে ধরেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ২০১৭ সাল থেকে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জন্য ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, উৎসব ভাতা এবং ১৫ শতাংশ বাড়ি ভাড়া সরকার থেকে আদায় করা সম্ভব হয়েছে। এসব অর্জন কোনোভাবেই সহজে আসেনি, বরং দীর্ঘদিনের সংগঠিত আন্দোলন ও দাবি আদায়ের চেষ্টার ফলেই তা বাস্তবায়িত হয়েছে বলে তিনি দাবি করেন।

অধ্যক্ষ আজীজি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন বাড়ি ভাড়া ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন শুরু করা হয়, তখন বিভিন্ন মহল থেকে সেই আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল। অনেকে যুক্তি দিয়েছিলেন যে, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে কোনো আন্দোলন ছাড়াই এসব দাবি পূরণ হয়ে যাবে। কিন্তু বাস্তবতায় সেই ধরনের কোনো ইতিবাচক লক্ষণ এখনো দেখা যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে একটি ঈদুল ফিতর অতিবাহিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সামনে ঈদুল আজহা ঘনিয়ে আসছে। কিন্তু এখন পর্যন্ত উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট অগ্রগতি বা আশ্বাস পাওয়া যায়নি। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তার মনে হচ্ছে, শতভাগ উৎসব ভাতা আদায়ের জন্য আবারও শিক্ষক-কর্মচারীদের রাজপথে নামা ছাড়া বিকল্প কোনো পথ নেই। তাই খুব শিগগিরই এ দাবিতে নতুন করে কর্মসূচি ঘোষণার প্রয়োজন হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme