1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

সুপারিশ পাওয়া শিক্ষদের নিয়োগের বিষয়ে যা জানাল শিক্ষামন্ত্রী

  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৬৫ Time View
milon

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, খুব শিগগিরই শর্তসাপেক্ষে নিয়োগ কার্যক্রম কার্যকর করা হবে।

শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪ হাজার ৩০০ জন সহকারী শিক্ষককে দ্রুত সময়ের মধ্যে শর্তসাপেক্ষে যোগদান করিয়ে নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার বিষয়ে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, তাড়াহুড়া করে শিক্ষক নিয়োগের পরীক্ষা আয়োজন করার কারণে এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকার সামগ্রিক দিক পর্যালোচনা করে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

এছাড়াও আ ন ম এহছানুল হক মিলন জানান, এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের বদলি (ট্রান্সফার) কার্যক্রমও খুব শিগগিরই শুরু করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল এবং চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme