1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এসএসসি পরীক্ষায় সোশ্যাল মিডিয়া নজরদারি

  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৭৬ Time View
এসএসসি

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর নজরদারি জোরদার করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা হিসেবে মামলা দায়ের করার নির্দেশনাও দেওয়া হয়েছে এই চিঠিতে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা সম্বলিত চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয় যে, গত ২১ এপ্রিল ২০২৬ থেকে সারাদেশে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা শেষ হওয়ার পরেও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানোর অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

এ প্রেক্ষিতে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাবলিক পরীক্ষা সংক্রান্ত যেকোনো ধরনের গুজব, প্রশ্নফাঁসের অপপ্রচার অথবা বিভ্রান্তিকর তথ্য প্রচার কঠোরভাবে মনিটরিং করার জন্য সাইবার মনিটরিং সেল গঠন করতে বলা হয়েছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সিটিটিসি (Counter Terrorism and Transnational Crime) সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে মামলা দায়ের করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme