1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

মন্ত্রণালয় হতে পুর্নবিবেচনার জন্য আবারও এনটিআরসিএ কাছে ১-১২ নিবন্ধনধারীদের ফাইল

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৯৫ Time View
Education-Ministry (1)

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রথম থেকে দ্বাদশ (১ম-১২তম) নিবন্ধনধারীদের নিয়োগের বিষয়টি বিবেচনা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি ফাইল উত্থাপন করেছিল। সেই ফাইলটি পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা সম্বলিত একটি চিঠি এনটিআরসিএতে প্রেরণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এনটিআরসিএতে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগের বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা আসে। এরপর শিক্ষা মন্ত্রণালয় আবেদন জমা দেয়। আবেদনটি বিবেচনা করা যায় কি না, সে বিষয়ে গতকাল সোমবার (২৭ এপ্রিল) ডি-নথিতে ফাইলটি উত্থাপন করা হয়। আজ মঙ্গলবার সেই ফাইল এনটিআরসিএতে পাঠানো হয়েছে।

এর আগে, ১ম-১২তম শিক্ষক নিবন্ধনধারীদের মধ্যে যাদের বয়স ৩৫ বছর অতিক্রম করেছে এবং নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর অতিক্রম হয়েছে, তাদের বিষয়ে এনটিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়ে একটি সারসংক্ষেপ পাঠিয়েছিল। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনা অনুসারে গত মার্চ মাসে এ সংক্রান্ত সারসংক্ষেপ মন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হয়।

এনটিআরসিএ জানিয়েছে, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫ (২০০৫ সালের ১ নং আইন) এর প্রদত্ত ক্ষমতাবলে প্রতিষ্ঠার পর থেকে অর্থাৎ ১ম থেকে ১২তম নিবন্ধনধারী প্রার্থীদের অনুকূলে শুধুমাত্র প্রত্যয়নপত্র ইস্যু করা হয়েছে। নিবন্ধনের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য আবেদন করার সুযোগ ছিল এবং ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালিত হতো।’

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫ এর ১০(২) ধারা অনুসারে, ‘কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত শিক্ষকদের তালিকায় অন্তর্ভুক্ত, নিবন্ধিত ও প্রত্যয়নকৃত না হলে কোনো ব্যক্তি কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।’ এনটিআরসিএ থেকে ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের দেওয়া প্রত্যয়নপত্র শুধুমাত্র শিক্ষকতার জন্য আবেদন করার যোগ্যতা হিসেবে বিবেচিত হতো। এই প্রত্যয়নপত্র কোনোভাবেই চাকরির নিশ্চয়তা প্রদান করে না।

সারসংক্ষেপে আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ অনুসারে প্রত্যয়নপত্রের কোনো মেয়াদ উল্লেখ ছিল না। পরবর্তীতে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত-২০১২) অনুসারে প্রত্যয়নপত্রের মেয়াদ ৫ বছর নির্ধারণ করা হয়।

আবার বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত-২০১৩) অনুসারে প্রত্যয়নপত্রের মেয়াদ তুলে দেওয়া হয়। পরে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত-২০১৫) অনুসারে প্রত্যয়নপত্রের মেয়াদ পুনরায় ৩ বছর নির্ধারণ করা হয়।

এনটিআরসিএ আরও জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০১৫ সালে জারিকৃত একটি পরিপত্রের মাধ্যমে এনটিআরসিএকে নিয়োগ সুপারিশের দায়িত্ব দেওয়া হয়। এরপর ১ম গণবিজ্ঞপ্তিতে ১ম-১২তম ব্যাচের সকল প্রার্থী আবেদন করার সুযোগ পান। আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ সুপারিশ করা হয়।

পরবর্তীতে ১৩তম এবং তার পরবর্তী ব্যাচের সাথে ২য়, ৩য় ও ৪র্থ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতেও ১ম-১২তম ব্যাচের প্রার্থীরা আবেদন করার সুযোগ পান। তারা মেধার ভিত্তিতে শূন্যপদের বিপরীতে নিয়োগ সুপারিশপ্রাপ্ত হন। তবে অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট পদ শূন্য না থাকায় এবং মেধাতালিকায় পিছিয়ে থাকায় অনেকে নিয়োগ সুপারিশ পাননি।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ১ম-১২তম ব্যাচের সকল প্রার্থী নিয়োগের দাবিতে রিট পিটিশন নং-১৩২৪/২০১৭ সহ মোট ১৬৬টি রিট মামলা দায়ের করেন। রিটের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ ৭টি Directions and Guideline প্রদান করেন। উক্ত নির্দেশনা ও গাইডলাইন অনুসারে এমপিও নীতিমালায় অতিরিক্ত সুচিত্র (মাধ্যমিক-২) অনুয়ায়ী বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয় এবং এনটিআরসিএ জাতীয় মেধা তালিকা প্রণয়ন করে ওয়েবসাইটে প্রকাশ করে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সিভিল আপিল (নম্বর-৭১/২০২৩) দায়ের করা হয়। আপিল বিভাগ Directions and Guidelineসহ হাইকোর্টের রায় বাতিল করে দেন। পরে রিট পিটিশনাররা হাইকোর্ট বিভাগে রিভিউ পিটিশন দায়ের করেন। সিভিল রিভিউ পিটিশনটি বর্তমানে চলমান রয়েছে। আপিল বিভাগ মেয়াদ ফলাফল প্রকাশের তারিখ থেকে ৩ (তিন) বছর বহাল রাখার নির্দেশ দিয়েছেন।

সিভিল আপিলের মডিফিকেশনের আবেদনের শুনানি বর্তমানে চলমান রয়েছে। এছাড়া ৩৫ বছরের ঊর্ধ্বে বয়স্ক প্রার্থীরা নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির অধীনে আবেদনের সুযোগ চেয়ে একাধিক রিট মামলা দায়ের করেছেন। সেই মামলাগুলোর সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করা হয়েছে।

সর্বশেষ এনটিআরসিএ জানিয়েছে, রিট পিটিশনারদের সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের মোট ১৯টি মামলার মডিফিকেশন আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি প্রয়োজন। এছাড়া রিট মামলার নির্দেশনার ভিত্তিতে এমপিও নীতিমালায় সরকার কর্তৃক নির্ধারিত বয়স ৩৫ বছর এবং সনদের মেয়াদ ৩ বছর বিষয়ে আইন ও বিচার বিভাগ এবং সলিসিটর অনুবিভাগের মতামত প্রয়োজন। এই মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়কে এমপিও নীতিমালায় বয়স ৩৫ বছর ও সনদের মেয়াদ ০৩ বছর সংশোধন করে এনটিআরসিএ-কে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme