1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও শিক্ষকদের বদলি সফটওয়্যারের সকল ধাপসমুহ দেখুন

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬১০ Time View
মাউশি

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন সফটওয়্যার উদ্বোধনকে কেন্দ্র করে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বদলি সফটওয়্যারের মোট ১৪টি ধাপ বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। জানানো হয়েছে, শিক্ষকদের বদলি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব ধাপ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় সফটওয়্যারটির ব্যবহারিক দিক তুলে ধরে এর বিভিন্ন ধাপ পর্যায়ক্রমে প্রদর্শন করা হয়, যাতে সংশ্লিষ্টরা সহজে পুরো প্রক্রিয়াটি বুঝতে পারেন।

সভায় জানানো হয়, সফটওয়্যারে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জন্য মোট চারটি ধাপ নির্ধারণ করা হয়েছে।

প্রথম ধাপে নির্দিষ্ট লিংকের মাধ্যমে সফটওয়্যারে প্রবেশ করতে হবে।

দ্বিতীয় ধাপে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন সম্পন্ন করতে হবে।

সঠিকভাবে আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন সম্পন্ন হলে

তৃতীয় ধাপে সফটওয়্যারের ড্যাশবোর্ড দৃশ্যমান হবে। এরপর

চতুর্থ ধাপে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে, যা বদলি আবেদন প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সভায় উল্লেখ করা হয়।

প্রতিষ্ঠানপ্রধানের তথ্য দেওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যক্রম শুরু হবে। উপজেলা শিক্ষা অফিসারকেও একইভাবে প্রথম ধাপে লিংকে প্রবেশ করতে হবে। দ্বিতীয় ধাপে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে হবে। তৃতীয় ধাপে ড্যাশবোর্ড প্রদর্শিত হবে। চতুর্থ ধাপে প্রতিষ্ঠানপ্রধানদের দেওয়া তথ্য অপেক্ষমান তালিকায় দেখাবে। অপেক্ষমান তালিকায় ক্লিক করতে হবে।

৫ম ধাপে পদ ও শূন্য পদের তথ্য দিতে হবে। ৬ষ্ঠ ধাপে শিক্ষকদের তথ্য দিতে হবে। সপ্তম ধাপে স্বামী-স্ত্রীর কর্মস্থলের তথ্য দিতে হবে। ৮ম ধাপে তথ্য যাচাই করে সাবমিট করতে হবে। নিচের দেখানো চিত্রের মত-

বদলি সফটওয়্যারের তথ্য অনুযায়ী অপেক্ষমান তালিকায় ক্লিক করে ভিউ বাটকে ক্লিক করতে হবে। প্রদত্ত তথ্য সঠিক থাকলে  অনুমোদন বাটনে ক্লিক করতে হবে। তথ্য সঠিক না থাকলে প্রত্যাখ্যান বাটনে ক্লিক করতে হবে। এরপর যাচাই হওয়া তালিকা দেখে সেটি ডাউনলোড করতে হবে।

বদলি সফটওয়্যারে জেলা শিক্ষা অফিসারদের কেবল উপজেলা শিক্ষা অফিসারের দেওয়া তথ্য দেখা এবং আপডেট করতে হবে। জোনাল বা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালকেরা জেলা শিক্ষা অফিসারের পাঠানো তথ্যের সঠিকতা যাচাই করে সেটি আপডেট করবেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme