1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও শিক্ষকদের উৎসব ভাতা নাটকের প্রমাণ দেখুন এখানে

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১১৪৭ Time View
অর্থ মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানোর যে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল, তা অর্থ মন্ত্রণালয় গ্রহণ করেনি। গত ৮ এপ্রিল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত ওই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বর্তমানের মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাবে নির্দেশক্রমে অসম্মতি জানানো হলো।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের এই অসম্মতির চিঠি পাওয়ার পর বিষয়টি দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পর্যায়ে উপস্থাপন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান পুরো বিষয়টি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে অবহিত করেন। তবে এরপর থেকে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে আর কোনো প্রস্তাব বা চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে শিক্ষামন্ত্রী নিজেই অর্থ বিভাগের সচিবের কাছে একটি ডিও (ডেমি-অফিসিয়াল) চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবটিই শেষ পর্যন্ত অর্থ মন্ত্রণালয় নাকচ করে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme