1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও শিক্ষকদের জাতীয়করণের বিষয়ে যা জানাল শিক্ষামন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৩৮ Time View
শিক্ষামন্ত্রী ও পাঠ্যবনই

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের প্রতিটি উপজেলায় সম্প্রতি একটি করে কলেজ এবং একটি করে বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে সরকার যদি এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশনে টেবিলে উত্থাপিত মৌখিক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এসব তথ্য জানান। এ সময় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম-এর করা প্রশ্নের প্রেক্ষিতে মন্ত্রী তার বক্তব্য উপস্থাপন করেন।

প্রশ্নে জানতে চাওয়া হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হতে পারে। এর জবাবে শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন যে, সরকার ইতোমধ্যে প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও বিদ্যালয় জাতীয়করণের কার্যক্রম সম্পন্ন করেছে। তবে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারের নীতিগত অবস্থানের ওপর নির্ভরশীল এবং নীতিগত অনুমোদন মিললেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme