1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Title :
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে

এমপিও প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪০৫ Time View
বেসরকারি_শিক্ষক_নিবন্ধন_ও_প্রত্যয়ন_কর্তৃপক্ষের_লোগো (1)

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল টেলিটকের মাধ্যমে এসএমএস করে জানানো হবে। পাশাপাশি মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে এনটিআরসিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ পরীক্ষায় মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যা মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর প্রায় ৩১ শতাংশ।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে) গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার জন্য মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ৪৮ হাজার ১৪৬ জন পরীক্ষার্থী এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেন। উক্ত এমসিকিউ পরীক্ষার ফলাফল ২২ এপ্রিল প্রকাশ করা হয়েছে। পদভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরসমূহ (যা মেধাক্রম অনুযায়ী সাজানো নয়) এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সর্বমোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ১৪ হাজার ৯৪২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফল পরবর্তীতে প্রয়োজনবোধে বিধিসম্মত কারণে সংশোধন করার পূর্ণ অধিকার এনটিআরসিএ সংরক্ষণ করে।

উল্লেখ্য, গত শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষায় ১১ হাজার ১৫১টি শূন্য পদের বিপরীতে ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছিলেন। পরীক্ষাটি চারটি ধাপে পরিচালিত হয়—সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট, দুপুর ২টা থেকে ৩টা এবং বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme